
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:২

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় একটি মাদ্রাসায় খাবার না পেয়ে কাঠের গুঁড়ি দিয়ে পিটিয়ে বাবুর্চি ফজের আলী সরদারকে (৭০) হত্যার ঘটনায় গুরুতর আহত তাঁর নারী সহকারী সোনাবান বিবিও (৭৫) মারা গেছেন। শনিবার (৩১ অক্টোবর) ভোররাত সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।
