প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫৭

পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেলের নতুন লাইসেন্স ও নবায়ন করে দেওয়ার কথা বলে ঘুষ গ্রহণের অভিযোগে মো. শাহাব উদ্দিন নামে এক শ্রম পরিদর্শককে হাতেনাতে আটক করেছেন হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। এ সময় তিনটি হোটেল থেকে নেওয়া মোট ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান হোটেল কর্তৃপক্ষকে টাকা ফেরত দেন।
