প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১৫:৩৬

সৌদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো নওগাঁর পাঁচ প্রবাসীর মরদেহ দেশে ফিরছে আগামী শনিবার (৩১ অক্টোবর)। দীর্ঘ অপেক্ষার পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত হওয়ায় তাদের মরদেহ পাঠানোর উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৩৬ নম্বর ফ্লাইটে শনিবার সকাল ৮টা ৫ মিনিটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
