প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৫

একটি বিশেষ ভঙ্গিতে ছবি তুলতে ২৫ লাখ টাকা! বলিউড তারকাদের সঙ্গে পরিচিত ‘সিগনেচার পোজ’-এর জন্য আবারও আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ওরহান আওয়াত্রামানি, যিনি ওরি নামেই পরিচিত। নেটফ্লিক্সের ‘দ্য রয়্যালস’ সিরিজের সঙ্গে যুক্ত একটি অনুষ্ঠানে অভিনেত্রী ভূমি পেডনেকরের সঙ্গে তাঁর একটি ছবি প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে বিতর্ক।
