
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১৫:৫৭

মৌলভীবাজারের কুলাউড়ায় ঘুমের মধ্যে বিষাক্ত সাপের কামড়ে সুনিয়া আক্তার (১৬) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। তবে চিকিৎসক ও পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর ৫টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
