প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১৫:৫৩

দিনাজপুরের নবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে ‘মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার তিনটি কেন্দ্রে একযোগে এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমসিকিউ (MCQ) পদ্ধতিতে আয়োজিত এ পরীক্ষায় চতুর্থ থেকে দশম শ্রেণির প্রায় ১ হাজার ২৫৭ জন শিক্ষার্থী অংশ নেয়।
