প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:৫৬

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের বিধান চালুর কথা বিবেচনা করছে বিরোধী জোটের দলগুলো। আরব দলগুলোর সমর্থন ছাড়াই সংখ্যালঘু সরকার গঠনের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
