শনিবার, ১৫ আগস্ট, ২০২৬১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিশেষ প্রতিবেদন

রাজস্ব আয় বাড়লেও উন্নয়নের ছোঁয়া নেই হিলি স্থলবন্দর সড়কে

গোলাম রব্বানী
গোলাম রব্বানী , নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ২০:১

শেয়ার করুনঃ
রাজস্ব আয় বাড়লেও উন্নয়নের ছোঁয়া নেই হিলি স্থলবন্দর সড়কে

দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকার প্রধান সড়কের বেহাল দশা স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সড়ক সংস্কারের কাজ বন্ধ থাকায় বর্ষাকালে কাদা ও শুকনো মৌসুমে ধুলাবালিতে নাকাল হিলিবাসী। হিলি থেকে জয়পুরহাট হয়ে ঢাকাগামী একমাত্র সড়কটির এমন অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন স্কুলগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, হিলি জিরোপয়েন্ট থেকে স্থলবন্দর গেট পর্যন্ত ফোর লেনের কাজ শেষ হলেও চারমাথা থেকে মহিলা কলেজ পর্যন্ত অংশে ভূমি অধিগ্রহণ সমস্যার কারণে কাজ বন্ধ রয়েছে। এতে দীর্ঘদিন ধরে সড়কে উন্নয়ন না হওয়ায় গাড়ি চলাচলে সমস্যা দেখা দিচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ মাঝে মাঝে রাস্তার ওপর ইট ফেলে সাময়িকভাবে চলাচলের উপযোগী করে তোলে, তবে তা গর্তে পরিণত হয়ে নতুন করে বিপদ ডেকে আনছে। কাদা ও গর্তের কারণে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

বাসচালক রকি মিয়া বলেন, “ঘোড়াঘাট পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তায় কাজ শুরুর পর থেকে কার্পেটিং তুলে ফেলায় চলাচল আরও কঠিন হয়ে গেছে। যাত্রী কম, তাই বাস চালানো বন্ধ রেখেছি।” এ অবস্থায় পরিবহন খাতও মারাত্মক ক্ষতির মুখে।

আরও

ভূমি ধসের নীরব সংকটে বিপদে প্রাচ্যের ভেনিস বরিশাল

ভূমি ধসের নীরব সংকটে বিপদে প্রাচ্যের ভেনিস বরিশাল
অপরদিকে, স্কুলছাত্রী বৃষ্টি আক্তার বলেন, “বৃষ্টি হলে কাদা, রোদ হলে ধুলো—আমরা প্রতিদিন ভোগান্তিতে পড়ি। বছরের পর বছর এমনটা চলছে।”

স্থানীয় ব্যবসায়ী মাহাবুব আলম বকুল ক্ষোভ প্রকাশ করে বলেন, “স্থলবন্দর থেকে সরকার রাজস্ব আয় করলেও এই প্রধান সড়কের উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ নেই। নানা বৈঠক হয়েছে, কিন্তু কোনো অগ্রগতি নেই।”

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটে গত ১৮ জুন, বুধবার। হিলির ভাঙা রাস্তায় একটি ভ্যানে করে যাওয়া দশ বছর বয়সী এক স্কুলছাত্রী ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারায়। এ ঘটনা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় জানান, “ভূমি অধিগ্রহণ সমস্যার কারণে কাজ বন্ধ রয়েছে। তা সমাধান হলেই দ্রুত কাজ শুরু করা হবে।”

হিলি স্থলবন্দরউন্নয়নের ছোঁয়া নেইভোগান্তি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বাজেট অনুমোদন হলেও চা বাগানে নেই স্বস্তির ছোঁয়া

বাজেট অনুমোদন হলেও চা বাগানে নেই স্বস্তির ছোঁয়া
এই দীর্ঘসূত্রতা ও অবহেলায় শুধু উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে না, ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে জনজীবন। দ্রুত সড়ক সংস্কার না হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলে আশঙ্কা করছেন হিলিবাসী।

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

সর্বশেষ সংবাদ

মন্ত্রিসভা পুনর্গঠনে আলোচনায় নতুন মুখ ও মন্ত্রণালয়

মন্ত্রিসভা পুনর্গঠনে আলোচনায় নতুন মুখ ও মন্ত্রণালয়

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শ্রীমঙ্গলে একইদিনে দাঁড়াশ, তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

শ্রীমঙ্গলে একইদিনে দাঁড়াশ, তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি

কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রীমঙ্গলে কাঁটায় ভরা ক্যাকটাসে রাতজাগা ফুলের মুগ্ধতা

শ্রীমঙ্গলে কাঁটায় ভরা ক্যাকটাসে রাতজাগা ফুলের মুগ্ধতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিদ্যাবিল টি এস্টেটে দেখা মিলেছে বিরল একাধিক ফুলের কুঁড়ি বহনকারী কলামার ক্যাকটাসের। দৃষ্টিনন্দন এই ক্যাকটাসের সবুজ কাণ্ডের বিভিন্ন অংশে ফুটেছে সবুজ-হলুদ ফুল। কাঁটায় ভরা উদ্ভিদটির এমন ব্যতিক্রমী ফুল স্থানীয়দের পাশাপাশি উদ্ভিদপ্রেমীদেরও কৌতূহলী করে তুলেছে। ক্যাকটাস নানা বর্ণ ও বৈচিত্র্যের হয়ে থাকে। কোনো প্রজাতিতে কাঁটা কম, কোনোটি কাঁটায় ভরা। মরু অঞ্চলের উদ্ভিদ হলেও ঘরের গাছ হিসেবেও ক্যাকটাসের জনপ্রিয়তা বাড়ছে।

বিলুপ্তির শঙ্কা কাটিয়ে মৌলভীবাজারে ফিরছে পাহাড়ি ফল চাম কাঁঠাল

বিলুপ্তির শঙ্কা কাটিয়ে মৌলভীবাজারে ফিরছে পাহাড়ি ফল চাম কাঁঠাল

গ্রীষ্ম এলেই মৌলভীবাজারের পাহাড়, টিলা, চা-বাগান ও বনাঞ্চলে চোখে পড়ে এক বিশেষ ফল—চাম কাঁঠাল। সবুজ চা-বাগান আর টিলাবেষ্টিত প্রকৃতির মাঝে গাছের কাণ্ডজুড়ে ঝুলে থাকা এই ছোট আকারের ফল যেন প্রকৃতির অনন্য সৌন্দর্যের অংশ হয়ে ওঠে। স্থানীয়ভাবে এটি ‘চাপালিশ’ নামেও পরিচিত। দেখতে অনেকটা কাঁঠালের মতো হলেও আকারে ছোট এবং স্বাদে টক-মিষ্টি হওয়ায় সাধারণ কাঁঠাল থেকে এটি আলাদা। সম্প্রতি সরেজমিনে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া

৯০ বছরেও আয়তন বাড়েনি, শ্রীমঙ্গলে স্থাপন হয়নি স্থায়ী ‘ময়লার ডাম্পিং স্টেশন'

৯০ বছরেও আয়তন বাড়েনি, শ্রীমঙ্গলে স্থাপন হয়নি স্থায়ী ‘ময়লার ডাম্পিং স্টেশন'

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা প্রতিষ্ঠার ৯০ বছর পেরিয়ে গেলেও এখনো জনবল সংকট, অপর্যাপ্ত নাগরিক সুবিধা এবং স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার অভাবে ধুঁকছে। প্রথম শ্রেণির পৌরসভা হলেও ১৫৫টি অনুমোদিত পদের বিপরীতে ১৪৪টি পদ শূন্য রয়েছে। মাত্র ২ জন কর্মকর্তা ও ৯ জন কর্মচারী দিয়ে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে পৌরসভার কার্যক্রম। একই সঙ্গে স্থায়ী ময়লার ডাম্পিং স্টেশন না থাকায় কলেজ রোডের খোলা স্থানে বর্জ্য

ভূমি ধসের নীরব সংকটে বিপদে প্রাচ্যের ভেনিস বরিশাল

ভূমি ধসের নীরব সংকটে বিপদে প্রাচ্যের ভেনিস বরিশাল

প্রাচ্যের ভেনিসখ্যাত নদী-খালবেষ্টিত বরিশাল নগরী নীরবে এক ভয়াবহ পরিবেশগত সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। খালি চোখে তা স্পষ্ট না হলেও প্রতিবছরই ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে নগরীর ভূমি। এর প্রভাব ইতোমধ্যে বিভিন্ন স্থাপনায় দৃশ্যমান হতে শুরু করেছে। কোথাও কোথাও বহুতল ভবন হেলে পড়ার ঘটনাও শনাক্ত হয়েছে। গবেষকদের আশঙ্কা, এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী ৫০ থেকে ১০০ বছরের মধ্যে জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের

অযত্নে বিলীনের পথে শ্রীমঙ্গলের সাড়ে ৩৫০ বছরের ‘কামিনী ভবন’

অযত্নে বিলীনের পথে শ্রীমঙ্গলের সাড়ে ৩৫০ বছরের ‘কামিনী ভবন’

চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বনগাঁও গ্রামের প্রায় সাড়ে ৩৫০ বছরের পুরোনো ঐতিহাসিক জমিদার বাড়ি ‘কামিনী ভবন’ এখন অবহেলা ও অযত্নে বিলীনের পথে। উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা এলাকায় অবস্থিত এই প্রাচীন স্থাপনাটি একসময় বালিশিরা পরগনার জমিদারদের প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। বর্তমানে ভবনটি জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে থাকলেও এর অধিকাংশ ঐতিহাসিক স্থাপনা ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে। ইতিহাস