মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির জোরালো আশাবাদে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। একই সঙ্গে বিশ্বজুড়ে শেয়ারবাজারগুলোতেও ইতিবাচক প্রভাব পড়েছে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৫৪ ডলারে নেমে এসেছে। মে মাসের শুরু থেকে এ পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম
ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। শুক্রবার (২৯ মে) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর ও টাঙ্গাইল জেলার ওপর দিয়ে পশ্চিম
সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে কার্যকর করার পরিকল্পনা নিয়ে জোর প্রস্তুতি চলছে। নতুন এই পে স্কেলের আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও সুবিধা পাবেন। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের বেতন বৈষম্য কমিয়ে আনাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানা গেছে। গত ২১ মে সচিবালয়ে নবম জাতীয়
পবিত্র ঈদুল আজহার সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রধান ঈদের জামাত। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক। জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গ অংশ নেন। ঈদের প্রধান জামাতে আরও উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং
আজ পবিত্র ঈদুল আজহা। আত্মত্যাগ, ত্যাগের মহিমা ও মহান আল্লাহর সন্তুষ্টি লাভের অদম্য প্রত্যয়ে মুসলিম উম্মাহ উদযাপন করছে ইসলামের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ। হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত এই পবিত্র দিনটি উপলক্ষে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। যথাযথ ধর্মীয় মর্যাদা, গভীর ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে সাম্প্রতিক প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের পুনর্বাসন ও সহায়তার লক্ষ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৬ মে) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানবিক সহায়তা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের
ঝালকাঠির রাজাপুরে কালবৈশাখী ঝড়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার ৫৫ নম্বর আদাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনসেড ভবনের ওপর একটি চাম্বল গাছ ভেঙে পড়ে দুটি শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত হয়। এতে ভবনের চালা দুমড়ে-মুচড়ে যায় এবং শ্রেণিকক্ষ দুটি পাঠদানের অনুপযোগী হয়ে পড়ে। ঘটনার সময় ঈদুল আজহার ছুটি চলমান থাকায় বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী উপস্থিত ছিল না, ফলে
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ বিশেষ পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও নিষিদ্ধ ট্যাপেন্ডাটল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার (২৫ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, হাকিমপুর থানার সার্কেল এএসপি’র নির্দেশনা এবং ওসি মো. জাকির হোসেনের পরামর্শে পুলিশের দুটি পৃথক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে ২০ পিস ইয়াবা ও
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের অর্ধশতাধিক পরিবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন। এই ঘোষণাকে ঘিরে পুরো গ্রামে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন দারুস সুন্নাহ জামে মসজিদের সভাপতি মো. রিপন হাওলাদার। তিনি জানান, বুধবার সকাল সাড়ে ৭টায় স্থানীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতে
আর মাত্র দুই দিন পর পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এই ঈদকে কেন্দ্র করে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি বাজার ও আশপাশের গ্রামগুলোতে কামারপল্লীর কর্মকারদের ব্যস্ততা এখন চরমে। দিন-রাত টুংটাং শব্দে মুখরিত হয়ে উঠেছে কামারশালাগুলো। কোরবানির পশু জবাইয়ের জন্য প্রয়োজনীয় দা, বঁটি, ছুরি, চাকু ও চাপাতি তৈরি ও শাণ দেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। সোমবার (২৫ মে) সরেজমিনে বাংলাহিলি
আর মাত্র একদিন পর পবিত্র ঈদুল আযহা। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখো মানুষ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা থেকে বাড়ির পথে রওনা হয়েছেন। ঘরমুখো মানুষের অন্যতম ভরসা দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। ফলে গত কয়েকদিন ধরে এ নৌপথে যাত্রী ও যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায়
দীর্ঘদিনের দখল, ভরাট ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অসংখ্য খাল ও জলাধার তাদের স্বাভাবিক প্রবাহ হারিয়েছে। এর ফলে জনসাধারণের চলাচল, কৃষি, মৎস্যসম্পদ, নদীর নাব্যতা এবং জলাবদ্ধতা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। তবে বর্তমান সরকারের খাল খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় পরিস্থিতির পরিবর্তনের আশা দেখছেন স্থানীয়রা। খাল উদ্ধার ও পুনঃখননের দাবিতে উপজেলার বিভিন্ন এলাকায় মানববন্ধন, লিখিত অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে
পবিত্র ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি। আর এই সময়েই দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে হাটজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। কোরবানির পশু কিনতে বিভিন্ন এলাকা থেকে মানুষ দলে দলে হাটে আসেন। হাট ঘুরে দেখা যায়, কেউ একা আবার কেউ পরিবার বা বন্ধুদের সঙ্গে পছন্দের পশু কেনার জন্য এসেছেন।
কক্সবাজারের টেকনাফে সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারের সময় ১৬ হাজার পিস ইয়াবাসহ এক ভুয়া সাংবাদিককে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৮ লাখ টাকা। সোমবার (২৫ মে) বিকেলে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (২৬ মে) বিজিবি বিষয়টি নিশ্চিত করেছে। আটক ব্যক্তি মোহাম্মদ আনোয়ার (৫৬)। তিনি টেকনাফ উপজেলার সিকদারপাড়া গ্রামের মুহাম্মদ নুরের
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উজিরপুর উপজেলার বাসিন্দা ফিরোজ মাহমুদ (৩৭), তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের শিশু কন্যা জান্নাত। গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, ফিরোজ মাহমুদ মোটরসাইকেলে করে স্ত্রী ও সন্তানকে নিয়ে উজিরপুরের উদ্দেশ্যে
টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ৯ যুবকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ঈদের আনন্দে বাড়ি ফেরার পথে প্রাণ হারানো এসব তরুণের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার রাজেন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬ জনের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার
যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে সংশয় তৈরি হলেও ইরানের সঙ্গে একটি চুক্তি সম্ভব বলে মনে করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার (২৬ মে) ভারতের জয়পুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। রুবিও জানান, বর্তমানে কাতারে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে মধ্যস্থতা চলছে। সেখানে বিভিন্ন দফা ও প্রস্তাব নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তিনি বলেন, প্রাথমিক খসড়ার ভাষা
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে পণ্যবাহী যানবাহনের চাপ। যাত্রীবাহী বাসের পাশাপাশি শত শত ট্রাক ও কাভার্ডভ্যান চলাচলের কারণে মহাসড়কের বিভিন্ন অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর ও মৌচাক এলাকায় মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের ধীরগতি লক্ষ্য করা যায়। অধিকাংশ লেনজুড়ে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করায় যাত্রীবাহী বাসগুলোকে
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নতুন এই তিনজনের মৃত্যুর ফলে চলতি বছর হজ পালনকালে সৌদি আরবে বাংলাদেশি মৃত হজযাত্রীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। হজ বুলেটিন অনুযায়ী, সর্বশেষ মৃত্যুবরণকারী তিন হজযাত্রী হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মো. আফরান আলী, সিরাজগঞ্জের কাজীপুর
রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টা ৪২ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ কম্পন অনুভব করে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইল জেলার মির্জাপুর
চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং পারস্য উপসাগরে মাইন স্থাপনের চেষ্টায় নিয়োজিত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স নিউ ইয়র্ক টাইমসকে জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাসের নিকটবর্তী এলাকায় এ
পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আধ্যাত্মিক পর্ব ‘উকুফে আরাফা’ পালনে সৌদি আরবের পবিত্র আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন ১৬ লাখেরও বেশি হাজি। মঙ্গলবার (২৬ মে) ভোর থেকে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো আরাফাত প্রান্তর। দিনব্যাপী দোয়া, ইবাদত, কোরআন তিলাওয়াত এবং আল্লাহর সন্তুষ্টি কামনায় মগ্ন থাকেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিরা। সৌদি প্রেস এজেন্সি ও আরব নিউজের প্রতিবেদনে জানানো
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে আগামী পাঁচ বছরে ৫ বিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন প্যাকেজ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (২৫ মে) ঢাকায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এ তথ্য জানায় এডিবির ঢাকা অফিস। সফরকালে এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্ডা বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঈদ উপলক্ষে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ১০ কেজি চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রকৃত অসহায় মানুষদের বাদ দিয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে তালিকা তৈরি করা হয়েছে, ফলে অনেক দরিদ্র পরিবার চালের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। উপজেলা খাদ্য বিভাগের সূত্রে জানা যায়, এবারের ঈদে গোয়ালন্দ উপজেলায় মোট ১২৩ টন ভিজিএফ চাল বরাদ্দ