
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:৪২

বাংলাদেশ পুলিশের নিম্নপদস্থ সদস্যদের মধ্যে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে চলতি বছরের এখন পর্যন্ত সাড়ে সাত বছরে পুলিশের ৭৯ জন সদস্য আত্মহত্যা করেছেন। অর্থাৎ প্রতি বছর গড়ে ১০ জনের বেশি সদস্য আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তাঁদের বড় অংশই কনস্টেবল ও সহকারী উপপরিদর্শক (এএসআই) পদমর্যাদার।
