প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:৩১

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও তীব্র হয়েছে। টানা সপ্তম রাতের মতো উভয় পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। মার্কিন সামরিক বাহিনী ইরানের বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাল্টা জবাবে কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে ইরান।
