
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ২২:১২

গত কয়েক দিনের টানা বৃষ্টি ও দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যার কারণে সরবরাহ সংকটে মৌলভীবাজার জেলার কাঁচাবাজারে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে। বিশেষ করে সবজির দাম সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ২০ থেকে ৬০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বাজারে অল্প কয়েকটি ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম ১০০ টাকা ছাড়িয়ে গেছে। কাঁচা মরিচের দাম পৌঁছেছে কেজিতে ২০০ টাকায়। একই সঙ্গে মাছ, ডিম ও মুরগির দামও বেড়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা।
