প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১১:৩৫

জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাজারে পথসভা ও পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার রাত আটটার দিকে হিলি বাজারের গোডাউন মোড়ে অনুষ্ঠিত পথসভায় দলের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন রাজনৈতিক ও জাতীয় ইস্যুতে বক্তব্য দেন।
