প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ২২:৭

কুমিল্লার দেবীদ্বারে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, শুধু মাদকসেবীদের গ্রেপ্তার করে লাভ নেই। যারা মাদক বিক্রি করে তাদের সমাজের গুরুত্বপূর্ণ পদে বসানো হলে কখনোই মাদক নির্মূল সম্ভব নয়।
