প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১১:২৯

ঝালকাঠি শহরের টিএন্ডটি রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে মলিনা রায় (৫৫) নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে।
