প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ২২:১৭

পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানো এবং গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। তিনি বলেন, পরিবেশ ভালো রাখতে সরকার জনগণের হাতে গাছের চারা তুলে দিচ্ছে। এমনকি ঝড়-বাতাসে গাছ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য বাঁধার জন্য প্রয়োজনীয় বাঁশও দেওয়া হচ্ছে। তাই গাছের পূর্ণাঙ্গ পরিচর্যার দায়িত্ব জনগণেরই। গাছ বড় হয়ে ফল ও কাঠ দেবে, যার সুফল জনগণই ভোগ করবে।
