প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১১:১৪

কোনো দেশই যুদ্ধ শুরু করার সময় মনে করে না যে সেই যুদ্ধ দীর্ঘদিন চলবে। কিন্তু ভিয়েতনাম যুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের বহু প্রেসিডেন্ট এমন সংঘাতে জড়িয়েছেন, যা বছরের পর বছর ধরে চলেছে। শেষ পর্যন্ত বিপুল ব্যয়, প্রাণহানি ও রাজনৈতিক চাপের মুখে পরবর্তী প্রেসিডেন্টরা বিজয় ঘোষণা করে সেনা ফিরিয়ে আনতে বাধ্য হয়েছেন। বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই ধরনের দীর্ঘস্থায়ী সংঘাতের ঝুঁকিতে পড়েছেন।
