বরিশালে বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দলের সংবর্ধনাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। হাজারো মানুষের আনন্দ উচ্ছ্বাস মুহূর্তেই পরিণত হলো হতাশা ও ক্ষোভে, যার ফলে সংবর্ধনা অনুষ্ঠান বিশৃঙ্খলায় গড়ায়। খেলোয়াড়দের দেখা ও বক্তব্য শোনার আশায় দীর্ঘ সময় অপেক্ষা করা দর্শকরা যখন তেমন সুযোগ পেলেন না, তখন তারা মঞ্চ ভাঙচুর করে প্রতিবাদ জানান।এসময় হুরোহুরি আর ইট পাটকেলের আঘাত অন্তত ৫০ জন আহত
সন্ত্রাস ও দেশবিরোধী চক্রের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’-এ দুই দিনে ১,৩০৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশের মিডিয়া অ্যান্ড পিআর বিভাগের এআইজি ইনামুল হক সাগর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে পুলিশের অভিযানে ১,৩০৮ জনকে
বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে পরিচিত “জুলাই অভ্যুত্থান-২০২৪” এর স্মৃতি ধরে রাখতে স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে এই ডাকটিকিট অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মোঃ মুশফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত
লন্ডন থেকে ফিরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁদে পা না দিতে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যেন শেখ হাসিনার পাতা
নওগাঁর মান্দা উপজেলায় বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসের সামনে অস্থায়ী সবজির বাজার বসিয়ে বিক্ষোভ করেছেন। রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে প্রসাদপুর বাজারের সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা এই ব্যতিক্রমী প্রতিবাদ করেন। কৃষকদের অভিযোগ, বাজারের সিন্ডিকেট সদস্যরা উচ্চমূল্যে সবজি বিক্রি করে ক্রেতাদের প্রতারণা করছেন এবং কৃষকদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি করতে দিচ্ছেন না। প্রতিবাদকারী
রাজবাড়ী গোয়ালন্দে পুলিশের পৃথক অভিযানে ২৪৫ পিস ইয়াবা সহ ৫ মাদককারবারীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। থানা পুলিশ সূত্রে জানায়, শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় থেকে ২০০ পিস ইয়াবা সহ দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়া এলাকার আবুল কাশেম সরদারের ছেলে মোঃ রমজান সরদার (২৮) ও নতুন পাড়া এলাকার মোঃ আঃ রহমান শেখ এর মোঃ আমির হামজা
ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মঠবাড়ি ইউনিয়নবাসীর আয়োজনে রাজাপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামি আন্দোলনের ঝালকাঠি জেলা সাধারণ সম্পাদক ইব্রাহিম আল হাদি, মো. বেলায়েত হোসেন, হারুন অর রশীদসহ অনেকেই। মানববন্ধনে বক্তারা বলেন, আইনশৃঙ্খলা অবক্ষয়ের কারণে দিনেরাতে প্রকাশ্যে মাদকসহ বিভিন্ন নেশাদ্রব্য সমাজে ছড়িয়ে
ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে যুবলীগ নেতার অনুসারীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে। এ সময় গুলিতে ১৬ বছর বয়সী কাপ্তান নামে এক কিশোর আহত হয়েছেন। এছাড়া শেখ আবু জাফর নামের আরও একজন আহত হয়েছেন। রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জামগড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, যুবলীগের সভাপতি কবির সরকারের অনুসারী রনি ভূইয়ার নেতৃত্বে দলটি ট্রাক বোঝাই করে
আইনশৃঙ্খলা উন্নয়নে সেন্ট্রাল কমান্ড সেন্টার সন্ধ্যা থেকে কাজ শুরু করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, যৌথ বাহিনীর সমন্বয়ে গঠিত এ কমান্ড সেন্টার কার্যক্রম শুরু করলে আইনশৃঙ্খলা দ্রুত উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর
ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কামরুল ইসলাম চুন্নু সিকদারের গোয়াল ঘর থেকে অস্ট্রেলিয়ান ৪টি গাভী চুরি হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) ভোর রাতে রাজাপুর সদর ইউনিয়নের বড় কৈবর্তখালী এলাকায় সংঘবদ্ধ চোর চক্র এই চুরির ঘটনা ঘটায়। স্থানীয়রা জানান, চোর চক্র পূর্বপরিকল্পিতভাবে এই কাজটি করেছে। তারা প্রথমে গরুগুলো গোয়াল ঘর থেকে বের করে ধানের
গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে এবং ছাত্র আন্দোলনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কালিয়াকৈর উপজেলা জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রবিবার দুপুরে চন্দ্রা ত্রিমোড়ে আয়োজিত এ সমাবেশে শত শত শিক্ষার্থী ও আন্দোলনকারীরা অংশ নেন। সকাল থেকেই কালিয়াকৈরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা চন্দ্রা ত্রিমোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা স্লোগান দিয়ে গাজীপুরের ধীরাশ্রমে মুক্তিযুদ্ধ বিষয়ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জয়ের পর বিজয় উদযাপন করতে ফরচুন বরিশাল দল ট্রফি নিয়ে নিজেদের শহর বরিশালে এসেছে। আজ দুপুরে বরিশাল বিমানবন্দরে পৌঁছানোর পর বিকেলে নগরের বেলস পার্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয় দলটি। দলের আগমনের আগে থেকেই বেলস পার্কে হাজারো দর্শকের ভিড় জমে যায়। প্রিয় খেলোয়াড়দের এক নজর দেখার জন্য নানা বয়সী ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করছিলেন। কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে
দেশীয় মাছ সংরক্ষণে গুরুত্ব দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, প্রাকৃতিক মাছের উৎপাদন কমে যাচ্ছে, যা রোধ করতে অভয়াশ্রম তৈরি ও সংরক্ষণ জরুরি। রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাইক্কা বিল মৎস্য অভয়াশ্রম সংশ্লিষ্ট সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা শুধু ফিসারিজের ওপর নির্ভর না করে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ
পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ করেছে দলটি। রোববার দুপুরে পিরোজপুর পৌরসভা চত্বর থেকে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির
গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার মামলায় দুই পুলিশ সদস্যসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া, এক পুলিশ কনস্টেবলকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। রোববার ট্রাইব্যুনাল মিরপুর, রামপুরা ও উত্তরার ঘটনায় এই পরোয়ানা জারি করেন। ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছে, জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে নৃশংসতার ঘটনাগুলোর তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এ পর্যন্ত ১৮টি মামলায় ১১৫ জনকে বিচারের মুখোমুখি করা হয়েছে।
টাঙ্গাইলের ভূঞাপুরে পুলিশের অভিযানে এক জুয়ার আসর থেকে ১১ জনকে আটক করা হয়েছে। শনিবার রাতে পৌর শহরের বাসস্ট্যান্ড চত্বরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে আটক ব্যক্তিদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন কুঠিবয়ড়া গ্রামের মামুন, কাগমারীপাড়া গ্রামের মানিক, নূরুল ইসলামের ছেলে ফরিদ মিয়া, ঘাটান্দী গ্রামের খন্দকার রুবেল, বরকপুর গ্রামের শিপন, কুকাদাইর গ্রামের আল
খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের জানুয়ারি মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিল শেডে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল। সভায় জেলার পুলিশ সদস্যদের কল্যাণ ও শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলা পুলিশের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেছেন এবং তা
বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে গণআন্দোলনের সময়কার হামলা, হত্যা ও গুলিবর্ষণের তথ্য সংগ্রহের জন্য স্থির চিত্র ও ভিডিও আপলোডের আহ্বান জানানো হয়েছে। রোববার প্রকাশিত ওই পোস্টে বলা হয়েছে, ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে ছাত্র-জনতার ওপর সংঘটিত ঘটনাগুলোর প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইট চালু করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ওয়েবসাইটের
ধানমন্ডির ৩২ নম্বর এলাকার একটি বাড়ির বেজমেন্টে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল থেকে পানি সেচের কাজ চালিয়ে দুপুরে তা শেষ করেছেন। কয়েকদিন ধরে এই বাড়ির বেজমেন্ট নিয়ে নানা আলোচনা চললেও শেষ পর্যন্ত সেখানে বিশেষ কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। রবিবার দুপুর সোয়া ১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন, তবে তারা সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। ঘটনাস্থলে সকাল থেকেই
গাজীপুরের ৩১ নম্বর ওয়ার্ডের ধীরাশ্রম ও দাক্ষিণখান গ্রাম থেকে পুরুষরা গ্রেপ্তারের ভয়ে পালিয়ে গেছে। গাজীপুরসহ সারাদেশে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা এবং পুলিশি অভিযানের খবরে গ্রামটি পুরুষশূন্য হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে শনিবার রাতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলার পর। রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ির প্রধান ফটকটি
বাংলাদেশ স্কাউটস্ ভূঞাপুর উপজেলা শাখার ১২তম ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ স্কাউটস্ ভূঞাপুর শাখার আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান শিক্ষক সহ স্কাউটস্ শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। কাউন্সিল অধিবেশন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ পপি
খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড়পিলাক গ্রামে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। এই অভিযানটি শনিবার রাত্রীতে পরিচালিত হয়। গ্রেপ্তার হওয়া নেতাকর্মীরা হলেন মো. সেলিম, আব্দুর রহিম (প্রকাশ রিপন), সোহাগ মিজি ও আজিজুল। পুলিশ জানায়, তারা ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তার হওয়া সোহাগ মিজি, বড়পিলাক ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে পরিচিত। পুলিশের অভিযানে তার
রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ প্রাঙ্গণ থেকে এই মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজার সড়ক প্রদক্ষিণ করে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রবিন নুরতাজ আলম, সজিব শাহরিয়ার, রাকিবুল রাকিব, আবির, রেদোয়ান, আকিব,
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে প্রথমবারের মতো লবণাক্ত জমিতে বোরো ধানের আবাদ শুরু হয়েছে। গত কয়েক বছর ধরে বাগদা চিংড়ির ঘেরের ভাইরাসজনিত সমস্যার কারণে অনেক মৎস্য চাষী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা অন্যান্য পেশায় চলে গেছেন। তবে কিছু চাষী সাহসিকতার সঙ্গে ধান চাষে ঝুঁকি নিয়েছেন, যা এখন ভাল ফলনের লক্ষণ দেখাচ্ছে। কাকবসিয়া গ্রামের চাষী শাহিনুল ইসলাম জানান, তারা কয়েকজন মিলে গরমের ধান