ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন শিক্ষক ও কর্মচারীরা ন্যায্য অধিকার আদায়ে আবারও রাস্তায় নামলেন। শনিবার সকালে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা ঘন্টাব্যাপী মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তারা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপিও প্রদান করেন। শিক্ষক-কর্মচারীদের দাবি ছিল, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধে উন্নয়নমূলক শিক্ষা কার্যক্রম দ্রুত বাস্তবায়ন, চাকরি স্থায়ীকরণ, সম্মানজনক বেতন কাঠামো, ঈদের পূর্বে বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং কর্মপরিবেশ
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে গলদা চিংড়ির রেণু পোনা (পিএল) জব্দ করেছে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড। শুক্রবার রাত তিনটার দিকে মেমানিয়া ইউনিয়নের দূর্গাপুর লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ২ ইঞ্জিনবিশিষ্ট একটি বড় ট্রলার তল্লাশি করে ৩৪টি ড্রামে রাখা রেণু পোনা উদ্ধার করা হয়। প্রতিটি ড্রামে ১৫ হাজার করে মোট ৫০ লাখ ১০ হাজার রেণু পোনা
রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রামে এক নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে মোবাইল ফোনে ভিডিও ধারণের অভিযোগ তুলে শাহিন শেখ (২৫) নামের এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত শাহিন শেখ বসন্তপুর ইউনিয়নের জিন্নাহ শেখের ছেলে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারা সালিশি বৈঠকের কথা বললেও ঘটনাটি দ্রুতই ভয়ংকর রূপ নেয়। নিহতের পরিবারের দাবি, একটি ভিডিও
রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, দেশের মাইক্রোক্রেডিট কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে আলাদা আইন এবং পৃথক একটি ব্যাংক গঠন করা জরুরি হয়ে পড়েছে। তিনি মনে করেন, মাইক্রোক্রেডিট ব্যবস্থাপনাকে বর্তমান কাঠামোয় রেখে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়। ড. ইউনূস বলেন, মাইক্রোক্রেডিট নিয়ে আমাদের চিন্তা-ভাবনা এখন আর পুরনো ধারায়
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর টানা বিমান হামলায় ফের রক্তে ভিজলো গাজা উপত্যকা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মাত্র ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান অভিযানে প্রাণ হারিয়েছেন অন্তত ১১৫ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত ২১৬ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে উঠে এসেছে এই মর্মান্তিক চিত্র। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে আছেন, যারা জীবিত না
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা করছে বলে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য লিবিয়ার কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে ওয়াশিংটন। সূত্রগুলো জানায়, লিবিয়ার সরকারের সঙ্গে এখনো কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি, তবে বিষয়টি নিয়ে আলোচনা চলমান রয়েছে। ফিলিস্তিনিদের স্থানান্তরের জন্য যুক্তরাষ্ট্র আর্থিক সহায়তা, বিনাম্বলে আবাসন ও শিক্ষাবৃত্তির
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেশের সামগ্রিক স্থিতিশীলতাকে প্রভাবিত করছে বলে মনে করছে বিএনপি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া এবং বিভিন্ন পক্ষের নানান দাবি-মতবিরোধের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ অবনতির পথে যাচ্ছে। বিএনপি শঙ্কা প্রকাশ করেছে, পরিস্থিতি যদি এমনই চলতে থাকে, তাহলে আগামী দিনে সরকার নিয়ন্ত্রণ হারাতে পারে এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ভেঙে পড়ার আশঙ্কা বাড়ছে। গত কয়েক দিনে বিএনপি নেতারা বিভিন্ন কর্মসূচিতে
ভারতের রাজধানী দিল্লি থেকে আটক ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ উঠেছে। অভিযুক্ত রোহিঙ্গারা জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের নিবন্ধিত শরণার্থী ছিলেন এবং তাদের মধ্যে কিশোর-কিশোরী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরাও ছিলেন। ভুক্তভোগীদের স্বজনদের অভিযোগ, দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল শুধুই বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে। কিন্তু পরবর্তীতে তারা আর কেউ ফিরে আসেনি।
মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আজ ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন। বিচারক এম জাহিদ হাসানের রায়ে হিটুর স্ত্রী জাহেদা বেগম ও তাদের দুই সন্তান সজীব ও রাতুল শেখকে খালাস দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ কৌঁসুলি এহসানুল হক সমাজী রায়ের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। অভিযোগ গঠনের মাত্র ২১ দিনের মধ্যে
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে ছোট থেকে বড় প্রতিটি কাজেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্য নির্ধারিত। মুসলমানের জীবনে নিয়তের গুরুত্ব এতই বেশি যে, মহানবী হজরত মুহাম্মদ (সা.) হাদিসে বলেছেন, ‘প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। এবং প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী ফল পাবে।’ (সহীহ বুখারী, হাদিস ১) একজন মুমিনের প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়ত থাকা উচিত। দৈনন্দিন জীবনে এমন অনেক কাজ আছে
নোয়াখালীর মাইজদীতে এক বিয়ের অনুষ্ঠানে নাটকীয় ঘটনার জন্ম দিয়েছে বরপক্ষ ও কনেপক্ষের বিরোধ। শুক্রবার (১৬ মে) বিকেলে জেলা শহরের মেহেরান ডাইন রেস্টুরেন্টে বিয়ের আয়োজন চলাকালে হাতাহাতি, মারামারি ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিয়ের বর ইকবাল হোসেন (৩৬) পেশায় একজন ড্রাগ সুপার। তার গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞাতে হলেও কর্মস্থল নোয়াখালী। অপরদিকে কনে একজন অনার্স পড়ুয়া ছাত্রী, যার বাবার মৃত্যু হয়েছে কয়েক
বাংলাদেশ কৃষি ব্যাংকের জামালপুর ও শেরপুর মুখ্য অঞ্চলের ২০২৪-২০২৫ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের লক্ষ্যে একদিনব্যাপী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) জামালপুর শহরের চালাপাড়া সুইড ভবনে এ সভার আয়োজন করা হয়। ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক মো. ফাতেহ্ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক-১ মো. আ. রহিম। তিনি বলেন, “ব্যাংকের সার্বিক উন্নয়ন নির্ভর করে সময়োপযোগী
নওগাঁয় গাঁজাসহ আরিফ হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩৫-৪০ হাজার টাকা। গ্রেপ্তার আরিফ হোসেন (৪৫) বদলগাছী উপজেলার কুশারবাড়ী গ্রামের আজিম উদ্দিনের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়,বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের পার-সোমবাড়ী বাজার হতে কীর্তিপুর রোডের চকগোপাল এলাকায় একটি চক্র
কাশ্মীরের পেহেলগাম হামলাকে কেন্দ্র করে দীর্ঘ ১৯ দিনের টানটান উত্তেজনা পেরিয়ে অবশেষে যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত-পাকিস্তান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১০ মে সংঘাত বন্ধে রাজি হয় উভয় দেশ। যদিও যুদ্ধের এই বিরতিকে কেন্দ্র করে দুই দেশই নিজেদের বিজয়ী দাবি করছে, তবে বিশ্লেষকদের মতে, দিল্লিকে মুখ রক্ষা করতেই চাপের মুখে যুদ্ধ থামাতে বাধ্য করেছে ওয়াশিংটন। এই পটভূমিতেই চাঞ্চল্যকর দাবি তুলেছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ছয়গাঁও এলাকায় গাঁজা গাছসহ আলতাফ লটিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ। তিনি ছয়গাঁও ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফসার লটিয়ার ছেলে। শুক্রবার (১৬ মে) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাওড়া সৈয়দখালী পুলিশ ফাঁড়ির এসআই সোহাগ ইমতিয়াজের নেতৃত্বে পুলিশ একটি অভিযান পরিচালনা করে। অভিযানে আলতাফ লটিয়ার নিজস্ব বাগান থেকে গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।
দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বেপারী টোলা গ্রামে নিজ বাড়ি থেকে মতিয়ার রহমান বুদা (৬৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত মতিয়ার রহমান বুদা ওই গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একা বসবাস করতেন। প্রতিবেশীদের বরাতে জানা যায়, ৯ মে
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চৌপাকিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে সায়দার আলী (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ মে) জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সায়দার আলী চৌপাকিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি জুমার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় একই গ্রামের বেল্লাল হোসেন ও তার ছেলে আনিছুর রহমান
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী রক্তা জামে মসজিদ ইতিহাসের দুই শতাব্দি পেরিয়ে এখনো দাঁড়িয়ে আছে নিজের গৌরবে। উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের রক্তা গ্রামের পশ্চিম পাশে কাউয়াদিঘি হাওরের বিস্তৃত প্রান্তরে অবস্থিত এই মসজিদটি নির্মিত হয়েছিল চুন-সুরকি দিয়ে। নির্মাণকাজে মোগল স্থাপত্যশৈলীর ছাপ স্পষ্টভাবে দেখা যায়। মসজিদটির মূল বৈশিষ্ট্য হচ্ছে এর তিনটি সুউচ্চ গম্বুজ ও কারুকাজমণ্ডিত দেয়াল। প্রায় ২০ ফুট উঁচু দেয়াল এবং প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রিত
ঢাকাসহ দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার দিনগত রাত ১টা পর্যন্ত দেওয়া এক বিশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, এসব এলাকায় ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক
মাদারীপুরের ডাসার উপজেলায় রাজনৈতিক ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ডাসার ইউনিয়নের পশ্চিম কমলাপুর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোশাররফ শরিফ নির্বাচিত
নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নহলা কালুপাড়া (ভুতপাড়া) গ্রামে একটি দম্পতির গোয়ালঘরে অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছে তাদের লালন-পালন করা গরু, ছাগল ও হাঁস-মুরগি। ঘটনাটি ঘটেছে গত বুধবার (১৪ মে) ভোরে। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যায় একটি গাভীন গরু, একটি বড় ছাগল এবং ৮-১০টি হাঁস-মুরগি। এতে ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। ভুক্তভোগী মোসলেম আলী সরদার (৬৫) ও
কুমিল্লার দেবীদ্বার পৌর সদরে শুক্রবার (১৬ মে) দুপুরে দিনের আলোতে একটি স্বর্ণের দোকানে তালা কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুপুর দেড়টার দিকে বারেক প্লাজার খাদিজা শিল্পালয়ে সংঘবদ্ধ একটি চোর চক্র এ চুরির ঘটনা ঘটায়। ঘটনার সময় জুম্মার নামাজ চলছিল, ফলে মার্কেটের বেশিরভাগ দোকানই বন্ধ ছিল এবং লোকজনের উপস্থিতিও ছিল খুব কম। চোর চক্রটি দোকানের মূল তালা কেটে ভেতরে প্রবেশ করে এবং
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাগাতার তিনদিনের আন্দোলন শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সরকার আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছে বলে ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। তিনি আন্দোলনস্থলে উপস্থিত হয়ে জানান, সরকার শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে এবং দ্রুত বাস্তবায়নের পথেও অগ্রসর হচ্ছে। শিক্ষার্থীদের দাবির মধ্যে ছিল ৭০ শতাংশ আবাসন ভাতা চালু করা, বাজেটে নির্ধারিত বরাদ্দ
“আমি ভালো হতে পারলাম না, তাই নিজেই এই দুনিয়া থেকে চলে যাচ্ছি”—চিরকুটে এমন করুণ বার্তা লিখে চিরদিনের মতো পৃথিবীর মায়া কাটিয়ে বিদায় নিয়েছে মেহেদী হাসান আপন (১৬) নামে এক কিশোর। সে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। ঘটনার পর থেকে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে। বৃহস্পতিবার (১৫ মে) রাত ৯টার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া