রবিবার, ১২ জুলাই, ২০২৬২৯ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

লন্ডন বৈঠক নিয়ে প্রশ্ন তুললেন চরমোনাই পীর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ২০:১৫

শেয়ার করুনঃ
লন্ডন বৈঠক নিয়ে প্রশ্ন তুললেন চরমোনাই পীর
চরমোনাই পীর

লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক দেশের রাজনীতিতে কিছু জটিলতা নিরসনে ভূমিকা রাখলেও এই বৈঠক ঘিরে নতুন করে অস্বস্তির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, এই বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন দেখা দিয়েছে যা সুস্থ রাজনীতির জন্য যথেষ্ট উদ্বেগজনক। বিশেষত, বৈঠকে দুই পক্ষের প্রতিনিধি উপস্থিত থাকলেও পরে দুই নেতার একান্ত বৈঠক জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তিনি মনে করেন, একান্ত বৈঠকে কী আলোচনা হয়েছে এবং কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জাতির সামনে স্পষ্ট করা উচিত।

পুরানা পল্টনে দলের সিনিয়র নেতাদের সঙ্গে এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন চরমোনাই পীর। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি বহুদলীয়। অতীতের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিভিন্ন দলের অবদান রয়েছে, তাই ভবিষ্যতের রাষ্ট্র গঠনে সব দলের প্রতি সমান মর্যাদা থাকা জরুরি। কিন্তু লন্ডন বৈঠকের যে চরিত্র ফুটে উঠেছে, তাতে অনেক রাজনৈতিক দল নিজেদের অবমূল্যায়িত মনে করছে।

আরও

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ঈদের আগের দিন জাতির উদ্দেশে ভাষণে যে নির্বাচনকালীন সময়সূচি ঘোষণা করেছিলেন, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্নমত থাকলেও সেই মতামত উপেক্ষিত হয়েছে। এর মধ্যেই লন্ডন বৈঠকের পরে একান্ত আলোচনার প্রেক্ষিতে সময়সূচি পুনর্বিবেচনার যৌথ বার্তা নতুন করে রাজনীতিকে অস্বস্তিকর অবস্থানে নিয়ে গেছে।

চরমোনাই পীর বলেন, এই পরিস্থিতি উত্তরণের জন্য রাজনৈতিক সংস্কৃতিতে স্বচ্ছতা ও জাতীয় স্বার্থে ঐক্য জরুরি। তিনি সরকারকে আহ্বান জানান যেন নির্বাচনের আগে মৌলিক রাজনৈতিক সংস্কার ও অতীত ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করা হয়। নির্বাচনের নামে যেন কোনো পক্ষ এই দাবিগুলো ধামাচাপা দিতে না পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বিএনপির উদ্দেশে তিনি বলেন, নির্বাচনে আপনাদের প্রত্যাশা যদি পূরণ হয়ে থাকে, তাহলে এখন সময় এসেছে দেশে স্বৈরতন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার। ইসলামী আন্দোলনের প্রস্তাবিত সাংবিধানিক সংস্কার কমিশনের বিষয়ে বিএনপির সমর্থন প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন ও সংসদীয় কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার মতো প্রস্তাবগুলো এখন সময়োপযোগী। এই প্রস্তাবগুলো বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের রাজনীতিকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা সম্ভব।

আরও

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

সভায় আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ, প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। তারা সবাই ঐক্যমতের ভিত্তিতে ভবিষ্যতের রাজনৈতিক কাঠামোতে সংস্কারের গুরুত্ব তুলে ধরেন।

চরমোনাই পীরের এই বক্তব্য দেশের রাজনীতিতে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, লন্ডন বৈঠকের পরে রাজনীতির দৃশ্যপট কিছুটা বদলাতে পারে এবং নতুন সংলাপের দরজা খুলে যেতে পারে।

লন্ডন বৈঠকইসলামী আন্দোলন বাংলাদেশবিএনপি রাজনীতি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

সর্বশেষ সংবাদ

হিলিতে ট্যাপেন্ডাডল ও ইনজেকশনসহ ৩ জন গ্রেফতার

হিলিতে ট্যাপেন্ডাডল ও ইনজেকশনসহ ৩ জন গ্রেফতার

শ্রীমঙ্গলে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বৃদ্ধি, জনমনে আতঙ্ক

শ্রীমঙ্গলে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বৃদ্ধি, জনমনে আতঙ্ক

হিলিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে শিক্ষকের মেয়ে জান্নাত

হিলিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে শিক্ষকের মেয়ে জান্নাত

টেকনাফে ২০০ বন্যার্ত পরিবারের মাঝে ৬৪ বিজিবি'র ত্রাণ বিতরণ

টেকনাফে ২০০ বন্যার্ত পরিবারের মাঝে ৬৪ বিজিবি'র ত্রাণ বিতরণ

ফেইসবুকে পরিচয়ে বিয়ে, দুই বছর পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফেইসবুকে পরিচয়ে বিয়ে, দুই বছর পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

বাংলাদেশের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার ভোর ৪টা ১৯ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অসুস্থতার কারণে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তাঁর

এনসিপি জনসভায় হামলা রাজনীতির কালো অধ্যায় বললেন ইশরাক

এনসিপি জনসভায় হামলা রাজনীতির কালো অধ্যায় বললেন ইশরাক

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে তিনটার পর নিজের ফেসবুক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। ফেসবুক পোস্টে ইশরাক

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শে আপাতত তার সঙ্গে সাক্ষাৎ সীমিত রাখা হয়েছে। বুধবার (১ জুলাই) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। পরে মঙ্গলবার (৩০ জুন) তাকে বসুন্ধরা

খুচরা পয়সার সংকটের কারণে সিগারেটের দাম বেশি: আমির হামজা

খুচরা পয়সার সংকটের কারণে সিগারেটের দাম বেশি: আমির হামজা

খুচরা পয়সার সংকটের কারণে নিম্নমূল্যের সিগারেটের প্রকৃত দাম থেকে বেশি অর্থ পরিশোধ করতে হচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য আমির হামজা। তিনি দাবি করেন, এই অতিরিক্ত অর্থ সরকারের রাজস্ব হিসেবে জমা হচ্ছে না। ফলে সরকার প্রতিবছর প্রায় ৫ হাজার কোটি টাকার সম্ভাব্য রাজস্ব হারাচ্ছে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায়

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

বাংলাদেশের রাজনীতির এক অভিজ্ঞ ও প্রবীণ ব্যক্তিত্ব, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বর্তমানে গুরুতর শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগতে থাকা এই প্রবীণ রাজনীতিকের শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি জনজীবন থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া