আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএসের হয়ে সিরিয়ায় যুদ্ধ করতে যাওয়া এক জঙ্গি ঢাকায় আসার পর তাকে গ্রেফতার করেছে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশানাল ক্রাইম ইউনিট- সিটিটিসি। সিরিয়া ফেরত ওই জঙ্গির নাম মুতাজ আব্দুল মজিদ কফিল উদ্দিন বেপারি ওরফে মুতাজ (৩৩)। সৌদি আরব থেকে সে সিরিয়ায় যুদ্ধ করতে গিয়ে গিয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক
বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী মারা গেছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় তিনি দেহ ত্যাগ করেন। এর আগে, রোববার সুবীর নন্দীর শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন হয়ে ওঠে। শনিবার ও রোববার পরপর দুইদিন হার্ট অ্যাটাক হয় তার। তার হার্টে চারটা ব্লক ছিল। রোববার সকালে চারটা রিং পরানো হয়। পারিবারিক সূত্র জানায়, উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে
আলহামদুলিল্লাহ! গোনাহমুক্ত জীবন লাভের মাস শুরু হলো আজ। সিজদায় অবনত শুকরিয়া সেই মহান প্রভুর দরবারে যিনি দয়া করে দান করেছেন নেয়ামতে পরিপূর্ণ পবিত্র রমজান মাস। রমজানের পরিপূর্ণ নেয়ামত হলো গোনাহমুক্ত জীবন লাভ করা। তাই রোজায় অবহেলা ও গাফলতি ত্যাগ করতে হবে। আগরে জীবনে সব গোনাহ থেকে নিজেকে ক্ষমা করাতে ধরণা দিতে হবে মহান আল্লাহর কাছে। দিনভর তাওবা ইসতেগফারের পাশাপাশি আল্লাহর কাছে
চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে সোমবার (৬ মে) । এবার একাদশ শ্রেণিতে ভর্তির পালা। অনলাইন ও এসএমএস-এ উচ্চ-মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু হবে আগামী ১২ মে (রোববার) থেকে। বরাবরের মতো শিক্ষার্থীরা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কলেজে ভর্তির সুযোগ পাবেন। উচ্চ-মাধ্যমিকে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশে এ তথ্য বলা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, মেধাক্রম ও আসন বিবেচনায় না নিয়ে
টাঙ্গাইলের ঘাটাইলে এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ‘এ প্লাস’ না পেয়ে এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আসফিয়া মুন্না নিপা (১৬) নামে ওই ছাত্রী ‘বি’ (৩.৩৯) গ্রেড পাওয়ায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার। সোমবার (৬ মে) দুপুরে ঘাটাইল হাসপাতাল এলাকায় তাদের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিপা উপজেলার আথাইল শিমুল গ্রামের আরশেদ আলী ও শামসুন্নাহার দম্পত্তির মেজো সন্তান। সে
গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ মে) রাত ৯টার দিকে একটি ঝুটের গোড়াউন থেকে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ আগুন লেগেছে। আজ সোমবার (৬ মে) রাত ৮টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার
বরিশালের আগৈলঝাড়ায় ১ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে স্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ সহকারী প্রকৌশলীর উপস্থিতিতে পরিবার পরিকল্পনা অফিস কাম স্টোর ভবন নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা অনিয়মে বাধা দেয়ায় সংশ্লিষ্ঠ প্রকৌশলী ফোনে তাকে বকা-ঝকা করার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ঠ একাধিক সূত্রে জানা গেছে, ২০১৭-২০১৮ অর্থ বছরে উপজেলার গৈলা ৫০শয্যা হাসপাতাল কম্পাউন্ডে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (সিএমএমইউ)
নরসিংদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগীতা ২০১৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।রবিবার(৫ মে) সন্ধ্যায় জেলা পুলিশ ও জেলা ক্রীয়া সংস্থার আয়োজনে নরসিংদী মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আয়োজিত খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।কাবাডি খেলাকে যথাযথ পৃষ্ঠপোষকতা করার জন্য জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে।নরসিংদীতে একটি আন্তর্জাতিক মানের কাবাডি স্টেডিয়াম নির্মান করা হবে।প্রধান অতিথির
বরিশাল থেকে প্রকাশিত পাঠকপ্রিয় দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৬ মে) বিকাল ৫ টায় নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডস্থ পত্রিকা কার্যালয়ের সম্মুখে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান, বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, বিএমপি ডিবি পুলিশের সহকারী কমিশনার নাসিরউদ্দিন মল্লিক, বিএমপি ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার
'ঐক্যফ্রন্টের দুইজন এবং বিএনপির সম্মতিতে দলটির চারজন সংসদ সদস্য শপথ নেয়ায় দেশবাসীর মতো বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপিও অবাক এবং হতবাক।' ২০ দলীয় জোট ছেড়েছে আন্দালিভ রহমান পার্থ'র নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। সোমবার (৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দলের চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১৯৯৯ সাল থেকে চার দলীয় জোটে
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়নে আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে নির্মিত গুচ্ছ গ্রামে সুবিধাভোগীদের মাঝে চাবি হস্তান্তর করা হয়েছে। সোমবার (৬ মে) দুপুর ১২ দিকে ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের ১২০টি পরিবারের মাঝে চাবি হস্তান্তর করেন শরীয়তপুর জেলার প্রশাসক মো.কাজী আবু তাহের। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ এর সভাপতিত্ব চাবি হস্তান্তর আনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শাহ মোহাম্মদ শাখাওয়াত হোসন,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা
বরিশালের আগৈলঝাড়ায় একটি মাধ্যমিক বিদ্যালয় ও চারটি বাড়িতে রহস্য জনক চুরি সংঘটিত হওয়ায় এলাকায় লোকজনের মাঝে আতংক বিরাজ করছে। জানাগেছে, উপজেলা রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামে শনিবার দিবাগত রাতে রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের ৪টি দরজার তালা ভেঙ্গে সঙ্গবদ্ধ চোরের দল ভিতরে ঢুকে ৫টি আলমিরা ও ১৪টি ফাইল কেবিনেটসহ ২৩টি তালা ভেঙ্গে নগদ প্রায় ২০ হাজার টাকা নিয়ে রুমের সমস্ত কাগজপত্র তছনছ করে
নরসিংদীর পৌর শহরের বানিয়াছল রেলওয়ে কলোনি এলাকায় সদর মডেল থানা পুলিশের অভিযানে ২৭ টি মাদক মামলার আসামি কুখ্যাত মাদক সম্রাজ্ঞী লাকি বেগম(৩২)কে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে।গত রবিবার(৫ মার্চ) রাতে বিশেষ অভিযান চলাকালে ২৭ টি মাদক মামলার পলাতক আসামি কুখ্যাত মাদক সম্রাজ্ঞী লাকি বেগম গ্রেফতার হয়।লাকি বেগম বৌয়াকুড় এলাকার মাদক ব্যবসায়ী সাজা প্রাপ্ত আসামী জাহাঙ্গীর মিয়ার স্ত্রী।পুলিশ সাংবাদিকদের জানায়, গ্রেপ্তারকৃত
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদিনিমন্ডল ইউনিয়নের যশলদিয়া এলাকায় সাবেক প্রেমিকাকে দেখতে গিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মা ও মেয়েকে চাপা দেন মেদেনিমন্ডল ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ হোসেন খানের ছেলে ফাহাত খান।চেয়ারম্যান আশরাফ হোসেন খানের ছেলে ফাহাত খানের প্রাইভেটকারের নিচে চাপা পড়ে স্থানীয় অটোরিকশার চালক মিজান হাওলাদারের স্ত্রী পারভীন বেগম (৩৫) ও শিশু কন্যা সামিয়া বেগম (৩) নিহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, স্থানীয় মো.
বিভিন্ন খাতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বিনিয়োগের আহ্বানে ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস আন্তরিকভাবে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। একই সঙ্গে ভারতের বিভিন্ন স্মার্ট সিটির আদলে বাংলাদেশে স্মার্ট সিটি গড়ার পরামর্শ দেন হাইকমিশনার। অর্থমন্ত্রী স্মার্ট সিটির পরামর্শের উত্তরে বলেন, আমদের স্মার্ট সিটি তৈরি করার যথেষ্ট সম্ভাবনা ও স্থান রয়েছে। ভারত আগ্রহী হলে আমরা যেকোনো সময়ে উন্নয়ন সহযোগী হিসেবে স্মার্ট সিটি
ব্রাক্ষণবাড়িয়া শহরের প্রাচীনতম বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় এবারো এসএসসি পরিক্ষার ফলাফলে ব্রাক্ষণবাড়িয়ার ফাসের হার ও জিপিএ -৫ এগিয়ে রয়েছে। অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় মোট ৩১২ জন শিক্ষার্থী অংশ নেয়। ৩১১ জন পরিক্ষার্থী কৃতকার্য হয়। আরেক জন অসুস্থ থাকায় অকৃতকার্য হয়।পাসের হার ৯৯ দশমিক ৬৮ শতাংশ। অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১৪২ জন। জানাযায়,জেলা শহরের গভ: মডেল গার্লস হাই
শারীরিক অবস্থার অবনতি হয়ে ফের লাইফসাপোর্টে বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামান। সোমবার এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনি জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। এর পর চিকিৎসকরা দ্রুত তাকে লাইফসাপোর্ট দেন। এ বিষয়ে এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদ বলেন, অস্ত্রোপচারের পর বাবা সেরে উঠছিলেন। আজ সকালে আবার তার শরীরটা খারাপের দিকে যায়। শরীরে ঠিকমতো অক্সিজেন পাচ্ছে না। তাই
সম্প্রতি ভিক্ষা করে মোটা অংকের অর্থ আয় করা এক নারীকেও গ্রেপ্তার করে পুলিশ। তিনি সঙ্গে এক শিশু ও এক নবজাতক নিয়ে ভিক্ষা করছিলেন। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই শহর থেকে এক ভিক্ষুককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এক মাসে ভিক্ষা করে ২৩ লাখ টাকা (১ লাখ দিরহাম) আয় করেছেন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় শনিবার দুবাইয়ে এক ভিক্ষাবিরোধী সমাবেশে এ কথা জানায় পুলিশ। এ
পবিত্র রমজানে ঢাকায় মাংসের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ দাম প্রথম রমজান থেকে ২৬ রমজান পর্যন্ত থাকবে বলে নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সোমবার (৬ এপ্রিল) দুপুরে ডিএসসিসির নগর ভবনে মাংস ব্যবসায়ী প্রতিনিধিসহ ডিএসসিসি ও ডিএনসিসি কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে এই দাম নির্ধারণ করা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কেজি মাংসের দাম দেশি গরু ৫২৫ টাকা। বিদেশি বা বোল্ডার
আহলান সাহলান, মোবারক হো মাহে রমজান। খোশ আমদেদ মাহে রমজান। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। কাল থেকে রোজা। আজ (সোমবার) সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় জানানো হয়, বাংলাদেশে আকাশে ১৪৪০ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে মঙ্গলবার (৭ মে) থেকে রমজান মাস গণনা
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজান উপলক্ষ্যে আমাদের মজুদ পরিস্থিতি ভালো রয়েছে। এবার রমজানে মানুষের উপর চাপ পড়বে না। রোজা সামনে রেখে আমাদের মনিটরিং টিম যথেষ্ট সচেতন আছে। বাজারে দ্রব্যমূল্য নিয়ে আমরা সার্বিকভাবে সন্তুষ্ট। সোমবার (০৬ মে) সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশনের (অ্যাটকো) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পবিত্র ও সংযমের মাস হিসেবে
আশুলিয়ায় মা-খালার পর মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. মনির হোসেন (৪০) নামে এক ভণ্ড পীরকে আটক করেছে পুলিশ। রোববার (০৫ মে) রাতে আশুলিয়ার কুরগাঁও এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মনিরকে আটক করা হয়। আটককালে মনিরের বাড়ি থেকে আরও তিন নারীকে উদ্ধার করা হয়। সোমবার (০৬ মে) দুপুরে আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বিষয়টি জানান। আটক মনির হোসেন ঢাকার আশুলিয়ার কুরগাঁও এলাকার
আগামী ২২ মে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে আকাশে অত্যাধুনিক নজরদারি উপগ্রহ (রিস্যাট-২বিআর১) পাঠাচ্ছে ভারত। এর ফলে আরও নিখুঁত ভাবে শত্রুপক্ষের উপর নজরদারি চালাতে পারবে ভারত। এই উপগ্রহ ছবি পাঠাতে শুরু করলে ভারত মহাসাগরে কোনও চিনা যুদ্ধজাহাজ লুকিয়ে আছে কি না অথবা পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে উগ্রপন্থীদের গতিবিধি, এক লহমায় চলে আসবে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের কাছে। এর আগের রিস্যাট পর্যায়ের উপগ্রহগুলির
কচুয়ায় ফলাফল জানার আগেই এসএসসি পরীক্ষার্থী মিম না ফেরার দেশে চলে গেছে। সে উপজেলার আকানিয়া গ্রামের ফখরুল মিয়াজীর মেয়ে। তার পুরো নাম সাবরিনা সাকা মিম। মিম ব্লাড ক্যান্সারে আক্রান্ত অবস্থায় কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। গত ১৬ এপ্রিল সকালে মরণব্যাধি ব্লাড ক্যান্সারের চিকিৎসা চলমান অবস্থায় মৃত্যুবরণ করে। তার মৃত্যুতে নিকট আত্মীয় স্বজন ছাড়াও