বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬৯ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষা

১২ মে থেকে শুরু একাদশে ভর্তির আবেদন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ মে ২০১৯, ৪:৫৮

শেয়ার করুনঃ
১২ মে থেকে শুরু একাদশে ভর্তির আবেদন

চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে সোমবার (৬ মে) । এবার একাদশ শ্রেণিতে ভর্তির পালা। অনলাইন ও এসএমএস-এ উচ্চ-মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু হবে আগামী ১২ মে (রোববার) থেকে। বরাবরের মতো শিক্ষার্থীরা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কলেজে ভর্তির সুযোগ পাবেন। উচ্চ-মাধ্যমিকে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশে এ তথ্য বলা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, মেধাক্রম ও আসন বিবেচনায় না নিয়ে কলেজ পছন্দ করার কারণে অনেক সময় জিপিএ-৫ প্রাপ্তদের অনেকেই প্রথমবারেই পছন্দের কলেজে ভর্তি হতে পারেন না। যে কারণে কলেজে আসন সংখ্যা ও শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে আবেদনে ধারাবাহিকভাবে কলেজ পছন্দ দিলে শিক্ষার্থীদের জন্য ভোগান্তি কম হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজের আসন সংখ্যা ও শিক্ষার্থীর মেধাক্রম আবেদন করার সময় স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। শিক্ষার্থীরা তাদের বাবা-মার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ দশটি কলেজ পছন্দ দিতে পারবে।

নীতিমালা অনুযায়ী, ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া ১২ মে থেকে শুরু হয়ে ২৩ মে (যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে) পর্যন্ত চলবে। পুনঃনিরীক্ষণের পর যাদের ফলাফল পরিবর্তন হবে তারা ৩-৪ জুনের মধ্যে আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া শেষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ১ম পর্যায়ে নির্বাচিতদের তালিকা বা ফলাফল ১০ জুন প্রকাশ করা হবে। এসএমএস ও স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে তালিকা প্রকাশ করা হবে। ১১-১৮ জুনের মধ্যে শিক্ষার্থীদের মনোনয়নপ্রাপ্ত কলেজে নিশ্চায়ন করতে হবে। অন্যথায় আবেদন বাতিল হবে। ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ক্লাশ শুরু হবে ১ জুলাই থেকে। যেসব শিক্ষার্থী ভর্তির জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত হয়নি তারা ১৯-২০ জুনের মধ্যে ফের আবেদন করতে পারবে। কোনো ধরনের ফি দেওয়া ছাড়াই তাদের আবেদনে নতুন কলেজ সংযোজন ও বিয়োজন করতে পারবে। একই সময়ের মধ্যে যারা আবেদন করেনি বা ভর্তির নিশ্চয়তা সম্পন্ন করেনি তারাও আবেদন করতে পারবেন।

আরও

প্রাথমিক বৃত্তিতে নতুন হার, তিন বছর মিলবে সুবিধা

প্রাথমিক বৃত্তিতে নতুন হার, তিন বছর মিলবে সুবিধা
অনলাইনে আবেদন করতে হলে www.xiclassadmission.gov.bd এ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের আগে শিক্ষার্থীকে শুধুমাত্র টেলিটক/রকেট/শিওরক্যাশ ব্যবহার করে অন-লাইনের আবেদন ফি এসএমএস এর মাধ্যমে দিতে হবে। প্রার্থীকে তার এসএসসি/সমমানের পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সাল এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে টেলিটক/রকেট/শিওরক্যাশ এর মাধ্যমে ১৫০ টাকা ফি জমা দিতে হবে। এক্ষেত্রে টেলিটক সিম থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে CAD স্পেস WEB স্পেস পরীক্ষা পাসের Board এর নামের প্রথম তিন অক্ষর স্পেস পরীক্ষার রোল স্পেস পরীক্ষা পাসের বর্ষ লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে।

শিক্ষা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম এবং আবেদন ফি বাবদ ১৫০ কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন কোড দেওয়া হবে। ফি দিতে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে CADYESPINCONTACT NUMBER (বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধিত মোবাইল নম্বর) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফি সঠিকভাবে জমা হলে প্রার্থীর মোবাইলে নিশ্চিতকরণের একটি Transaction ID সহ SMS যাবে। টেলিটক/রকেট/শিওরক্যাশ মাধ্যমে নির্ধারিত আবেদন ফি ১৫০ টাকা জমা দেওয়ার পর আবেদনকারীকে নির্ধারিত website- এ (www.xiclassadmission.gov.bd) Apply Online -এ ক্লিক করতে হবে। এরপর প্রদর্শিত তথ্য ছকে এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর, বোর্ড ও পাসের সন এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সঠিকভাবে এন্ট্রি করতে হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে আবেদনকারী একটি ফরম পাবে, সেটি ডাউনলোড করে নিতে হবে। একইভাবে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন সম্পন্ন করতে হবে প্রার্থীকে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে সর্বনিম্ন ৫টি কলেজে আবেদন করলেও ১৫০ টাকা আবার ১০টি কলেজে আবেদন করলেও ১৫০ টাকা চার্জ করবে। এছাড়া এসএমএস এর মাধ্যমে আবেদন শুধুমাত্র টেলিটক প্রি-পেইড সংযোগ থেকে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে। আবেদনের জন্য মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে এভাবে টাইপ করতে হবে- CAD ভর্তিচ্ছু কলেজ/মাদরাসার EIIN ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষরএসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর এসএসসি/সমমান পরীক্ষা পাসের সাল এসএসসি/সমমান পরীক্ষা পাসের রেজিস্ট্রেশন নম্বর ভর্তিচ্ছু শিফটের নাম ভার্সনকোটার নাম (যদি থাকে)। এরপর ১৬২২২ নম্বরে মেসেজটি send করতে হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

আরও

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম গবেষণা পুরস্কার পেলেন অধ্যাপক ইমরানুল হক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম গবেষণা পুরস্কার পেলেন অধ্যাপক ইমরানুল হক
 

এ সম্পর্কিত আরও পড়ুন

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম হাইকোর্টে স্থগিত

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম হাইকোর্টে স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ১৩টি শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। নিয়োগ বিজ্ঞপ্তিতে স্নাতক ও স্নাতকোত্তরের ফলাফলের তুলনায় এসএসসি ও এইচএসসির ফলাফলকে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগে করা রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার এ আদেশ দেওয়া হয়।  বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারির পাশাপাশি নিয়োগ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন। গত ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয়

৩০ নভেম্বরের মধ্যে সব উপজেলায় পৌঁছাবে নতুন পাঠ্যবই

৩০ নভেম্বরের মধ্যে সব উপজেলায় পৌঁছাবে নতুন পাঠ্যবই

২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শিক্ষার্থীর হাতে পরিমার্জিত পাঠ্যবই পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে বর্তমান সরকার। এ লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় শতভাগ মানসম্মত বই সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে। শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবি জানিয়েছে, প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল ও কারিগরি স্তরের বই ছাপানোর কাজ বর্তমানে দেশের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম গবেষণা পুরস্কার পেলেন অধ্যাপক ইমরানুল হক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম গবেষণা পুরস্কার পেলেন অধ্যাপক ইমরানুল হক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো দেওয়া ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ও গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক। গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ২০১৮-২০১৯ থেকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত বিভিন্ন বিভাগের ৩৪ জন শিক্ষককে এ পুরস্কারের জন্য সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে অধ্যাপক ড. ইমরানুল হকও রয়েছেন। পুরস্কার

জবির উপাচার্যের পিএসের বিরুদ্ধে রূঢ় আচরণে ক্ষোভ শিক্ষার্থীদের

জবির উপাচার্যের পিএসের বিরুদ্ধে রূঢ় আচরণে ক্ষোভ শিক্ষার্থীদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতা, রূঢ় আচরণ এবং উপাচার্যের সাক্ষাতের সময়সূচি পেতে হয়রানির অভিযোগ উঠেছে। জকসুর এক প্রতিনিধির সাম্প্রতিক অভিযোগের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। অভিযোগকারীদের ভাষ্য, উপাচার্যের সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া কিংবা প্রশাসনিক বিষয়ে যোগাযোগের সময় একাধিকবার পিএসের অসহযোগিতামূলক আচরণের মুখে পড়তে

২০২৭-এর পাঠ্যবইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ

২০২৭-এর পাঠ্যবইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ

২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ পাঠ্যপুস্তকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ অন্তর্ভুক্ত করা হচ্ছে। একই সঙ্গে নিবন্ধটির সঙ্গে সংশ্লিষ্ট ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও পাঠ্যবইয়ে যুক্ত করার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি) নিবন্ধটি অন্তর্ভুক্তির চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে নবম-দশম শ্রেণির

সর্বশেষ সংবাদ

২৮ ঘণ্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে ফিরলেন হাফেজ

২৮ ঘণ্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে ফিরলেন হাফেজ

গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেপ্তার

গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেপ্তার

সরাইল উপজেলায়- ২৮০ কেজি রুই জাতীয় পোনামাছ অবমুক্ত

সরাইল উপজেলায়- ২৮০ কেজি রুই জাতীয় পোনামাছ অবমুক্ত

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম হাইকোর্টে স্থগিত

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম হাইকোর্টে স্থগিত

ব্লেডের নিখুঁত ছোঁয়ায় কোটি টাকার স্বপ্ন, ছড়াচ্ছে দেশজুড়ে

ব্লেডের নিখুঁত ছোঁয়ায় কোটি টাকার স্বপ্ন, ছড়াচ্ছে দেশজুড়ে

জনপ্রিয় সংবাদ

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী