বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬৩ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতি

মজুত ভালো, চাপ পড়বে না: বাণিজ্যমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ মে ২০১৯, ০:৫৮

শেয়ার করুনঃ
মজুত ভালো, চাপ পড়বে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজান উপলক্ষ্যে আমাদের মজুদ পরিস্থিতি ভালো রয়েছে। এবার রমজানে মানুষের উপর চাপ পড়বে না। রোজা সামনে রেখে আমাদের মনিটরিং টিম যথেষ্ট সচেতন আছে। বাজারে দ্রব্যমূল্য নিয়ে আমরা সার্বিকভাবে সন্তুষ্ট। সোমবার (০৬ মে) সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশনের (অ্যাটকো) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পবিত্র ও সংযমের মাস হিসেবে রমজানে ব্যবসায়ীদের সততার সঙ্গে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একইসঙ্গে রমজানে অসাধু ব্যাবসায়ীদের কোনো সুযোগ না নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের দেশের ক্রেতাদের একটি অভ্যাস হলো উৎসব হলে বেশি ক্রয় করে চাহিদা বাড়িয়ে দেওয়া। তারা সব একবারে একসঙ্গে কিনতে চান। ফলে ব্যবসায়ীরা সুযোগ পেয়ে যান। তাই রমজানে ক্রেতা-বিক্রেতা সবাইকে সংযমী হয়ে চলতে হবে। যথেষ্ট মজুদ আছে, কোনো রকমের ঘাটতি হবে না বলেও জানান তিনি। টিপু মুনশি বলেন, বর্তমানে বাজারে শাক সবজির দামসহ পিঁয়াজ ও চিনির দাম কিছুটা বেড়েছে। তবে দেশের বাজারে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান তেলের দাম দুই টাকা কমিয়েছে। রোজাকে সামনে রেখে ছোলার দাম বাড়ার সুযোগ নেই। তিনি বলেন, রমজানে প্রতিদিন মন্ত্রণালয়ের চারটি টিম রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করবে। তবে এতো বড় বাজার চারটি টিম দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি। আগামীতে আমাদের জনবল বাড়ানোর জন্য আলোচনা চলছে। রাতারাতি জনবল বাড়ানো যায় না।

বাজারে দ্রব্যমূল্য সহনীয় অবস্থায় আছে। তবে কিছু পণ্যের দাম যেমন দুই এক টাকা বেড়েছে তেমনি কিছু পণ্যের দাম কমেছেও বলেও উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ২০১৭ ও ২০১৮ সালে রমজানের সময় পণ্যের যে দাম ছিল তার চেয়ে এখন দাম অনেকটাই কমেছে। কোনো কোনো জায়গায় দাম বেড়েছে, কিন্তু সব জায়গায় না। এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, অসাধু ব্যবসায়ীরা দাম বাড়ানোর চেষ্টা করে, সেটি আমরা দেখছি। চাঁদাবাজি নিয়ন্ত্রণের বিষয়টিও দেখা হচ্ছে। আমরা পুলিশ ও প্রশাসনকে বলেছি রাস্তার চাঁদাবাজি বন্ধ করতে হবে। নইলে তা পণ্যের উপর প্রভাব পড়ে। আমরা শক্তভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। এজন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ঠ সবাইকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

দেশের বাজারে কমল সোনার দাম, নতুন দর কার্যকর

দেশের বাজারে কমল সোনার দাম, নতুন দর কার্যকর

ইনিউজ ৭১/এম.আর

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

৫৫ বছরেই পেনশন, নতুন প্রস্তাব জাতীয় পেনশন কর্তৃপক্ষের

৫৫ বছরেই পেনশন, নতুন প্রস্তাব জাতীয় পেনশন কর্তৃপক্ষের

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুদক

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুদক

হাউসে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ট্রাম্পের হাতে শুল্কক্ষমতা

হাউসে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ট্রাম্পের হাতে শুল্কক্ষমতা

ফেডের সুদবৃদ্ধির পরও আন্তর্জাতিক বাজারে বাড়ল সোনার দাম

ফেডের সুদবৃদ্ধির পরও আন্তর্জাতিক বাজারে বাড়ল সোনার দাম

বিশ্বজয়ী চার হাফেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সংবর্ধনা

বিশ্বজয়ী চার হাফেজকে প্রধানমন্ত্রীর বিশেষ সংবর্ধনা

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

এ সম্পর্কিত আরও পড়ুন

৫৫ বছরেই পেনশন, নতুন প্রস্তাব জাতীয় পেনশন কর্তৃপক্ষের

৫৫ বছরেই পেনশন, নতুন প্রস্তাব জাতীয় পেনশন কর্তৃপক্ষের

সর্বজনীন পেনশন কর্মসূচিকে আরও আকর্ষণীয় করতে নতুন কয়েকটি উদ্যোগ নেওয়ার প্রস্তাব করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে বর্তমান ৬০ বছরের পরিবর্তে ৫৫ বছর বয়স থেকেই পেনশন পাওয়ার সুযোগ, জরুরি আর্থিক প্রয়োজনে নির্দিষ্ট শর্তে কর্মসূচি থেকে বের হয়ে টাকা তোলার সুবিধা এবং পেনশনভোগীর মৃত্যুর পর তাঁর স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন দেওয়ার ব্যবস্থা। এসব প্রস্তাব বৃহস্পতিবার সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের

একনেকে তিন মেট্রোরেল প্রকল্প, অনুমোদন পেল বৈদ্যুতিক ট্রেনও

একনেকে তিন মেট্রোরেল প্রকল্প, অনুমোদন পেল বৈদ্যুতিক ট্রেনও

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় বড় ধরনের সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় একসঙ্গে তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তিন প্রকল্পের মোট ব্যয় প্রায় ২ লাখ ৪৯ হাজার ৭৪৭ কোটি টাকা। এর মধ্যে জাপানের অর্থায়নে এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দার্নের সংশোধিত প্রস্তাব এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার অর্থায়নে এমআরটি লাইন-৫ সাউদার্ন রয়েছে। বুধবার

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবারের মতো সরকারের অভ্যন্তরীণ ঋণের পরিমাণ সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। সর্বশেষ ২০২৫–২৬ অর্থবছর শেষে সরকারের পুঞ্জীভূত অভ্যন্তরীণ ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৫৩ হাজার ৬৩৫ কোটি টাকা। এক বছরে সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়েছে প্রায় ১ লাখ ৩২ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সরকারের অভ্যন্তরীণ ঋণসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছর শেষে সরকারের পুঞ্জীভূত অভ্যন্তরীণ ঋণের

২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ করবে পিডিবি

২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ করবে পিডিবি

নিজস্ব অর্থায়নে ২০৩০ সালের মধ্যে সারাদেশে মোট ৬৮৯ মেগাওয়াট ক্ষমতার বিভিন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের জন্য প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব, সম্ভাব্যতা সমীক্ষা ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের জন্য জমিও নির্বাচন করা হয়েছে। পিডিবি ইতোমধ্যে বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের বিস্তারিত প্রকল্প প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে

সেপ্টেম্বরে ১৩ দিনে রেমিট্যান্স এলো ১৪২ কোটি ডলার

সেপ্টেম্বরে ১৩ দিনে রেমিট্যান্স এলো ১৪২ কোটি ডলার

সেপ্টেম্বর মাসের প্রথম ১৩ দিনে দেশে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৭ হাজার ৫৫২ কোটি ১০ হাজার টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এ হিসাব করা হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রোববার একদিনেই দেশে প্রবাসী আয় এসেছে ২ হাজার ৩৭৩ কোটি ৯০