বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬৯ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

উত্তরায় সিরিয়াফেরত জঙ্গি গ্রেপ্তার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ মে ২০১৯, ১৭:২৫

শেয়ার করুনঃ
উত্তরায় সিরিয়াফেরত জঙ্গি গ্রেপ্তার

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএসের হয়ে সিরিয়ায় যুদ্ধ করতে যাওয়া এক জঙ্গি ঢাকায় আসার পর তাকে গ্রেফতার করেছে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশানাল ক্রাইম ইউনিট- সিটিটিসি। সিরিয়া ফেরত ওই জঙ্গির নাম মুতাজ আব্দুল মজিদ কফিল উদ্দিন বেপারি ওরফে মুতাজ (৩৩)। সৌদি আরব থেকে সে সিরিয়ায় যুদ্ধ করতে গিয়ে গিয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। গত রবিবার (৫ মে) বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতে সোপর্দ করে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সিটিটিসির উপ কমিশনার (ডিসি) মহিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সৌদি আরব থেকে এক বাংলাদেশি সিরিয়া গিয়েছিল। সেখান থেকে সে ঢাকায় আসার পর তাকে গ্রেফতার করা হয়েছে।’ যোগাযোগ করা হলে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শওকত আকবর বলেন, ‘মহানগর হাকিম ইয়াসমীনের আদালতে মুতাজকে সোপর্দ করে দশ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে। মুতাজ নামে ওই ব্যক্তি সৌদি আরব থেকে আইএসের হয়ে যুদ্ধ করতে সিরিয়া গিয়েছিল।’

উত্তরা পশ্চিম থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই আব্দুল্লাহ ইবনে সাইয়ীদ সোমবার রাতে জানান, ‘সন্ত্রাসী বিরোধী আইনে দায়ের হওয়া ওই মামলায় মুতাজ ছাড়াও অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই আশরাফুল হক বাবু বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এজাহারে মুতাজের সিরিয়ায় গিয়ে যুদ্ধ করা এবং ঢাকায় এসে সরকার উৎখাতসহ নাশকতার পরিকল্পনার বিষয়ে উল্লেখ রয়েছে।’ ঢাকায় সিরিয়া ফেরত আইএস জঙ্গি গ্রেফতারের খবরটি এমন দিনে এলো যার মাত্র পনের দিন আগেই প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় জঙ্গিদের সিরিজ বোমা হামলায় ৪০ জন শিশুসহ আড়াই শতাধিক মানুষ মারা গেছে। নিহতদের তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকটাত্মীয় এক শিশুও রয়েছে। জায়ান চৌধুরী নামের ওই শিশুর লাশ দেশে ফিরিয়ে এনে দাফন করা হয়। জায়ান বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি। এর আগে ঢাকায় গ্রেফতার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ‘জঙ্গি’ সামিউন।

আরও

রিমান্ডে মাকছুদার তথ্য, নজরুল নীরব; মরিয়ম মামলায় মোড়

রিমান্ডে মাকছুদার তথ্য, নজরুল নীরব; মরিয়ম মামলায় মোড়

শ্রীলঙ্কার ভয়াবহ ওই জঙ্গি হামলাতেও যারা অংশ নিয়েছিল, তাদের অনেকেই আইএসের হয়ে ইরাক ও সিরিয়াতে যুদ্ধ করতে গিয়েছিল। আইএসের পতন শুরু হলে তারাও নামে-বেনামে নিজ দেশ শ্রীলঙ্কায় ফিরে যায়। এই হামলার পর থেকে বাংলাদেশের নাগরিক ও বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক, যারা ইরাক-সিরিয়ায় আইএসের হয়ে যুদ্ধ করতে গিয়েছিল, তারাও দেশে ফিরে নাশকতা করতে পারে বলে শঙ্কা করা হচ্ছিল। ২০১৬ সালে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তামিম চৌধুরীর পরিকল্পনায় গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে দেশি-বিদেশি ২২ জন নাগরিককে হত্যা করা হয়। তামিমও ২০১৩ সালের অক্টোবরে ঢাকায় আসার আগে কানাডা থেকে বিভিন্ন সময়ে ইরাক-সিরিয়ায় গিয়েছিল।

রাজধানী
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এছাড়া ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে সামিউন রহমান ওরফে ইবনে হামদান নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। সে ঢাকায় আইএস-এর জন্য সদস্য সংগ্রহ করছিল বলে সেসময় জানিয়েছিল পুলিশ। সিরিয়ায় গিয়ে আল-নুসরা ফ্রন্টের হয়ে যুদ্ধ করা সামিউন ঢাকার উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বের হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যায়। ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর দিল্লি পুলিশের একটি বিশেষ দল তাকে সেখান থেকে গ্রেফতার করে। সামিউন ২০১৪ সালের ২৫ ফেব্রুয়ারি তুরস্ক হয়ে ঢাকায় প্রবেশ এসেছিল। সম্প্রতি রাজধানী ঢাকার সিরডাপ মিলনায়তনে একটি অনুষ্ঠানে সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম বলছিলেন, ‘ইরাক-সিরিয়ায় যারা আইএসের হয়ে যুদ্ধ করতে গিয়েছিল সেসব বাংলাদেশি এফটিএফ বা ফরেন টেরোরিস্ট ফাইটারদের বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা যাতে দেশে ফিরতে না পারে এজন্য তাদের বিষয়ে ইমিগ্রেশন চেকপয়েন্টগুলোতে তালিকা দেওয়া হয়েছে। তারপরেও কেউ যদি দেশে ফেরার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রবিবার (৫ মে) আইএসের হয়ে যুদ্ধ করতে যাওয়া সিরিয়া ফেরত মুতাজ নামে যে জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে, সে চলতি বছরের পহেলা ফেব্রুয়ারিতে তুরস্ক থেকে বাংলাদেশে আসে। দেশে ঢুকে সে বাংলাদেশ সরকার উৎখাত করে খিলাফত প্রতিষ্ঠার জন্য বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে নাশকতার পরিকল্পনা কররে আসছিল। রোববার নব্য জেএমবির ৫-৬ জন সদস্যের সঙ্গে উত্তরায় একটি গোপন বৈঠকে অংশ নেয়। সেখান থেকেই গ্রেফতার করা হয় তাকে। তবে অভিযানের সময় তার সহযোগীরা সবাই পালিয়ে গেছে বলে জানিয়েছে অভিযান পরিচালনকারী কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা।

সিরিয়া ফেরত জঙ্গি গ্রেফতারের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসী বিরোধী আইনে একটি মামলা (নং ৭) দায়ের হয়। দায়ের হওয়া মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর তার কাছ থেকে একটি পাসপোর্ট (বিই-০০৪৯৬৯৬), সৌদি আরবের একটি আইডি কার্ড, সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স, একটি আইফোন, ‘কাফিরের জন্য রক্ত আপনার জন্য লাল’ শিরোনামে আইএসের ম্যাগাজিন রুমিয়াহ’র চারপাতার একটি রচনার বাংলা অনুবাদ, ‘খিলাফত ঘোষণা ও বাংলাদেশ’ শিরোনামের ছয় পাতার একটি আর্টিকেল, ৫০ পাতার আররিতে লেখা নথিপত্র এবং স্ম্যাসিং বর্ডারস ব্ল্যাক ফ্ল্যাগ ফর্ম সিরিয়া রেভুলেশন ২০১১ থেকে ২০২০ লেখা এক শ’ সাত পাতার একটি বই উদ্ধার করা হয়েছে।

আরও

ফস্টারিং দ্য ফিউচার টুগেদারে জুবাইদা, মেলানিয়ার সঙ্গে সাক্ষাৎ

ফস্টারিং দ্য ফিউচার টুগেদারে জুবাইদা, মেলানিয়ার সঙ্গে সাক্ষাৎ
কাউন্টার টেরোরিজম ইউনিটের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত মুতাজ বাংলা বলতে পারে না। সে ইংরেজি ও আররিতে কথা বলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নব্য জেএমবির ভাবধারায় বিশ্বাসী বলে স্বীকার করেছে। সে নব্য জেএমবির কয়েকজন সদস্যদের সঙ্গে উত্তরা এলাকায় বৈঠক করছিল। তারা নব্য জেএমবির মাধ্যমে সরকারকে উৎখাত করে খিলাফত প্রতিষ্ঠা ও নানারকম নাশকতার পরিকল্পনা করছিল বলেও স্বীকার করেছে। সিরিয়ায় আইএস এর হয়ে যুদ্ধ করে ফিরে আসা আরেক বাংলাদেশি ‘জঙ্গি’ গাজী সোহান। এর আগে ২০১৬ সালের নভেম্বরের মাঝামাঝিতে গাজী কামরুস সালাম ওরফে সোহান ওরফে আবু আব্দুল্লাহ নামে সিরিয়া ফেরত এক জঙ্গিকে গ্রেফতার করেছিল বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান- র‌্যাব। সন্ত্রাসীবিরোধী আইনে সেই গাজী সোহান এখনও কারাগারে আটক রয়েছে। গাজী সোহান ২০১৪ সালের ১১ ডিসেম্বর তুরস্ক হয়ে সিরিয়ায় গিয়েছিল। ২০১৫ সালের মে মাসে দেশে ফিরে আসার পর গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত দীর্ঘদিন আত্মগোপনে ছিল।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সিটিটিসির একজন কর্মকর্তা জানান, নতুন করে গ্রেফতার হওয়া মুতাজ বংশানুক্রমে বাংলাদেশের নাগরিক। তার জন্ম ও বেড়ে ওঠা সৌদি আরবে। সৌদিতে সে তার মা ও ভাইয়ের সঙ্গে বসবাস করতো। তার বাবা আব্দুর মজিদ বেপারি বাংলাদেশি হলেও মা হালিমা পাকিস্তানের নাগরিক। মুতাজ ২০১৪ সালে সৌদি দূতাবাসের মাধ্যমে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করে। ওই পাসপোর্ট ব্যবহার করে সে ২০১৬ সালে সৌদি আরব থেকে তুরস্ক যায়। তুরস্কে থাকাকালীন সময়ে সে সন্ত্রাসী সংগঠন আইএসের ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়ে ওই সংগঠনের বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। কিন্তু সেসময় সিরিয়ায় ঢুকতে না পেরে আবারও সৌদিআরবে ফিরে যায়। পরবর্তীতে সে ২০১৭ সালে মিশর ও তুরস্ক হয়ে সিরিয়া যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেবারও ব্যর্থ হয়ে সৌদি আরবে ফিরে যায়। সর্বশেষ ২০১৮ সালের মে মাসে নিষিদ্ধ সংগঠন আইএসের হয়ে যুদ্ধ করতে তুরস্ক হয়ে সিরিয়ায় গিয়ে আইএসের সদস্য হিসেবে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে।

সিটিটিসি সূত্র জানায়, গত বছরের শেষ দিকে ইরাক ও সিরিয়ায় আইএসের পতন শুরু হলে অন্যদের মতো সেও পালিয়ে আবার তুরস্কে ফিরে আসে। প্রথমে সে সেখান থেকে সে গ্রিস হয়ে অন্য কোনও ইউরোপীয় দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তুরস্কের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীবিরোধী অভিযান জোরদার করলে ইউরোপে না গিয়ে এ বছরের ১ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রবেশ করে। সিটিটিসি’র সহকারী কমিশনার (এসি) অহিদুজ্জামান নূর বলেন, ‘আমরা তাকে রিমান্ডে এনেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

২০১৪ সালের ৩০ জুন ইরাক ও সিরিয়ায় জঙ্গি সংগঠন আইএস খিলাফত ঘোষণা করলে বিভিন্ন দেশ থেকে হাজার হাজার তরুণ সেখানে গিয়ে যুদ্ধে অংশ নেয়। যাদেরকে ফরেন টেরোরিস্ট ফাইটার বা এফটিএফ বলা হয়। সেসময় বাংলাদেশ থেকে সরাসরি এবং বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের অনেকেই আইএসের হয়ে যুদ্ধ করতে গিয়ে ইরাক ও সিরিয়াতে যায়। কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে এমন অন্তত ৪০ জনের একটি তালিকা রয়েছে। যাদের অনেকেই অবশ্য বিভিন্ন অভিযানে নিহত হয়েছে। বাকিরা সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে কারাবন্দি অবস্থায় আছে।

কাউন্টার টেরোরিজম ইউনিটের আরেকজন কর্মকর্তা জানান, বিদেশি একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে নতুন করে ঢাকায় আসা মুতাজের বিষয়ে তথ্য পাওয়া যায়। এরপর থেকেই তাকে গ্রেফতারের চেষ্টা চলতে থাকে। পরবর্তীতে দীর্ঘদিন প্রযুক্তির মাধ্যমে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

২৮ ঘণ্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে ফিরলেন হাফেজ

২৮ ঘণ্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে ফিরলেন হাফেজ

গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেপ্তার

গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি গ্রেপ্তার

সরাইল উপজেলায়- ২৮০ কেজি রুই জাতীয় পোনামাছ অবমুক্ত

সরাইল উপজেলায়- ২৮০ কেজি রুই জাতীয় পোনামাছ অবমুক্ত

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম হাইকোর্টে স্থগিত

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম হাইকোর্টে স্থগিত

ব্লেডের নিখুঁত ছোঁয়ায় কোটি টাকার স্বপ্ন, ছড়াচ্ছে দেশজুড়ে

ব্লেডের নিখুঁত ছোঁয়ায় কোটি টাকার স্বপ্ন, ছড়াচ্ছে দেশজুড়ে

এ সম্পর্কিত আরও পড়ুন

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে কার্যকর সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের সময় মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আবাসস্থল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে জুলি বিশপ সাক্ষাৎ করতে গেলে রোহিঙ্গা সংকটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপন জারি

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপন জারি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশের মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সহকারী সচিব জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন ভাড়ার হার নির্ধারণ করা হয়।  নতুন হার অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ভাড়া যাত্রীপ্রতি

রিমান্ডে মাকছুদার তথ্য, নজরুল নীরব; মরিয়ম মামলায় মোড়

রিমান্ডে মাকছুদার তথ্য, নজরুল নীরব; মরিয়ম মামলায় মোড়

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে। জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম বেশিরভাগ প্রশ্নের উত্তর না দিলেও মাকছুদা বিভিন্ন বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলাটি শেরেবাংলা নগর থানায় করা হলেও তদন্তের দায়িত্ব ইতোমধ্যে ডিবির কাছে হস্তান্তর করা

ফস্টারিং দ্য ফিউচার টুগেদারে জুবাইদা, মেলানিয়ার সঙ্গে সাক্ষাৎ

ফস্টারিং দ্য ফিউচার টুগেদারে জুবাইদা, মেলানিয়ার সঙ্গে সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে ঘিরে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ম্যানহাটনের দ্য সেন্ট রেজিস নিউইয়র্কে মেলানিয়ার আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডা. জুবাইদা। আন্তর্জাতিক এ আয়োজনে বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত বহাল

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত বহাল

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে গভীর নিম্নচাপের কেন্দ্রের আশপাশের সাগর উত্তাল রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের ৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত ৯টার দিকে গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা

জনপ্রিয় সংবাদ

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী