রাজবাড়ীতে হঠাৎ করেই ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। রোগীর চাপ এতটাই বেড়েছে যে জেলা সদর হাসপাতালের ধারণক্ষমতার চারগুণ রোগী ভর্তি থাকায় অনেককেই বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে হাসপাতাল কর্তৃপক্ষও হিমশিম খাচ্ছে। শনিবার (২৫ এপ্রিল) রাজবাড়ী জেলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, ডায়রিয়া ওয়ার্ডে নতুন করে ২৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে মোট ৪৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা এলাকায় ক্ষুদ্র ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে মারধর ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে বেসরকারি এনজিও সংস্থা কোডেক–এর কর্মীদের বিরুদ্ধে। শনিবার দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের গণ্ডামারী গ্রামে ওই গৃহবধূর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত খাইরুন বেগম বর্তমানে কলাপাড়া হাসপাতাল–এর প্রসূতি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী খাইরুন বেগম
ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে সারাদেশে বাস ও মিনিবাসের নতুন ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শনিবার (২৬ এপ্রিল) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ আন্তজেলা ও দূরপাল্লার সব রুটের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সরকার প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়, যা ওই দিন থেকেই কার্যকর হয়। নতুন নির্দেশনায়
মৌলভীবাজারের সংরক্ষিত বনাঞ্চল থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ মূল্যবান বনজ কাঠ দীর্ঘদিন ধরে উন্মুক্ত স্থানে পড়ে থেকে পচে নষ্ট হচ্ছে। বন বিভাগের বিট অফিস ও শ্রীমঙ্গল এসিএফ অফিসের সামনে মাসের পর মাস ধরে পড়ে থাকা এসব কাঠ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা ও পরিবেশ সংশ্লিষ্টরা। শনিবার (২৫ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছের গুঁড়ি মাটির ওপর স্তূপ করে রাখা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বরিশাল নগরীতে অটোরিকশা, সিএনজি, বাস ও নৌপরিবহন খাতে ভাড়া নিয়ে চরম অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নির্ধারিত সরকারি ভাড়া তালিকার কার্যকর প্রয়োগ না থাকায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বাড়ছে। ফলে নগরজুড়ে যাত্রী ও পরিবহন চালকদের মধ্যে বাকবিতণ্ডা প্রায় নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। সচেতন নাগরিকদের মতে, ভাড়া নির্ধারণ ও বাস্তবায়নে প্রশাসনিক সমন্বয়ের অভাব থাকায় পরিবহন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদী ও চরের বালু রাতের আঁধারে ট্রাকে করে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের গোপনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিনগত গভীর রাত থেকে কয়েকটি ট্রাকে করে নদী ও চর এলাকা থেকে বালু উত্তোলন ও পরিবহন করা হয়। স্থানীয় বাসিন্দারা
আপনি কি আপনার সন্তানকে গড়ে তুলার জন্য কিছু নির্দেশনা খুঁজছেন? চিন্তার কোন কারণ নেই। আপনাদের জন্য ১০ টি নির্দেশনা দিচ্ছি যাতে আপনারা আপনাদের সন্তানদের সহজে গড়ে তুলতে পারেন। ১। আপনার সন্তানকে শুষ্টভাবে গড়ে তুলা অভিভাবক হিসেবে আপনার দ্বায়িত্ব ও কর্তব্য। আপনার সন্তানের কিছু নিশ্চিত বিষয়ের উপর আপনার অটল থাকতে হবে। তাদের সাথে রাগী বা চিৎকার করে কথা বলবেন না। ২। আপনি তাদের
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, তাজা গোলা ও দেশীয় অস্ত্রসহ মোঃ রাসেল (৩৬) ওরফে ‘ডন রাসেল’ নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ
দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দর পরিদর্শন ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বন্দরের ব্যবসায়ী, বে-সরকারী অপারেটর পানামা পোর্ট লিঃ ও হিলি কাস্টমস কর্মকর্তাদের সাথে কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপি। আজ শনিবার ২৫ এপ্রিল সকাল ১০টায় হিলি স্থলবন্দর পরিদর্শনকালে এসব কথা বলেন মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম
জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। বিএনপি নেতৃত্ব এই বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করে তীব্র নিন্দা জানিয়েছে, যা দুই দলের মধ্যে মতবিরোধকে আরও প্রকাশ্য করে তুলেছে। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, এ ধরনের মন্তব্য শুধু বিভ্রান্তিকর নয়, বরং দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। তিনি দাবি করেন, জনগণের ভোটে গঠিত সরকারের
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিরল আকারের দুটি বড় কাতল মাছ। মাছ দুটি পরে নিলামের মাধ্যমে বিক্রি হয়ে ঢাকার এক শিল্পপতির কাছে পৌঁছেছে ৮৬ হাজার ৭০০ টাকায়। শনিবার (২৫ এপ্রিল) সকালে দৌলতদিয়া একতা মৎস্য আড়তে মাছ দুটি বিক্রির জন্য আনা হলে ক্রেতাদের ব্যাপক আগ্রহে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়। মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা মাছ দুটি কিনে নেন। জানা যায়, শুক্রবার
প্রতিদিনের রান্নার অপরিহার্য উপকরণ ভোজ্যতেলকে ঘিরে বাজারে তৈরি হয়েছে নতুন অস্থিরতা, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ ভোক্তার জীবনে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে ক্রেতাদের এক দোকান থেকে আরেক দোকানে ঘুরেও কাঙ্ক্ষিত পণ্য না পেয়ে ফিরে আসতে হচ্ছে। ফলে দৈনন্দিন জীবনে বাড়ছে ভোগান্তি ও অনিশ্চয়তা। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বিশেষ করে পাঁচ লিটারের বোতল প্রায় উধাও। ক্রেতারা জানাচ্ছেন, আগের মতো সহজে
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি এবং অপহরণ ও চাঁদাবাজি মামলার প্রধান আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী ‘ল্যাংড়া রাসেল’কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। শনিবার (২৫ এপ্রিল) ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা ও দক্ষিণ লেদা এলাকায় এই অভিযানগুলো পরিচালিত হয়। র্যাব সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় প্রথম অভিযানটি চালায় র্যাব-১৫,
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, একটি উন্নত ও প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলা অপরিহার্য। এর কোনো বিকল্প নেই। শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আধুনিক
বাংলাদেশে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কা ঘিরে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও জনসাধারণের স্থাপনায় সমন্বিত হামলার পরিকল্পনা থাকতে পারে। এ কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের ডেপুটি ইন্সপেক্টর কর্তৃক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই সতর্কবার্তা জারি করা হয়। এতে বলা হয়, নিষিদ্ধ একটি জঙ্গি
তীব্র গরমের মধ্যে দেশজুড়ে বেড়েছে লোডশেডিং, ফলে জনদুর্ভোগ ভয়াবহ আকার ধারণ করেছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে শুধু নগরজীবন নয়, শিল্প ও কৃষি উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। ক্রমবর্ধমান এই সংকটের মধ্যে পরিস্থিতি আর কতদিন চলবে—এ প্রশ্ন এখন সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে
দেশে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে প্রয়োজনে সংসদ ও রাজপথ একাকার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আল্লামা মামুনুল হককে ষড়যন্ত্র করে সংসদে যেতে
প্রকৃতি ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ উপাদান পাখি। পৃথিবীর উড়ন্ত সৌন্দর্যের অন্যতম প্রতীক এই প্রাণীকুলের মধ্যে সৌন্দর্যের দিক থেকে বিশেষভাবে আলোচিত মধুচুষকি গোত্রের পাখিরা। বিশেষ করে মৌটুসি পাখিরা তাদের রঙ, উড়ার ভঙ্গি, সুরেলা ডাক ও বাসা তৈরির অনন্য দক্ষতার কারণে আলাদা মর্যাদা পেয়েছে। এই গোত্রের অন্যতম আকর্ষণীয় ও দুর্লভ আবাসিক পাখি ‘সিঁদুরে মৌটুসি’র সাম্প্রতিক দেখা মিলেছে হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে। সম্প্রতি শ্রীমঙ্গলের শৌখিন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মুরাদ শেখ (৩৬) নামে রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার এক যুবক নিহত হয়েছেন। নিহত মুরাদ উপজেলার উজানচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দরাপের ডাঙ্গী গ্রামের আব্দুল খালেক শেখের ছোট ছেলে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের বড় ভাই কুয়েত প্রবাসী মোঃ কাউছার হোসেন মুঠোফোনে জানান, সৌদি আরবের
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও অনুসন্ধানী সাংবাদিক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির)। জিডি নং: ১৩৬২। জিডিতে উল্লেখ করা হয়, শ্রীমঙ্গল উপজেলার ৬ নং আশিদ্রোন ইউনিয়নের তিতপুর গ্রামের বাসিন্দা মৃত ইছাক মিয়ার ছেলে মোঃ আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসান, যার ফেসবুক
চাঁদে এক নতুন ধরনের বর্ণহীন, স্বচ্ছ ও ভঙ্গুর খনিজের সন্ধান পেয়েছেন চীনা বিজ্ঞানীরা, যা ভবিষ্যতের প্রযুক্তি বিশেষ করে আলো প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন গবেষকেরা। চায়না জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, চীন থেকে উদ্ধার করা একটি চন্দ্র উল্কাপিণ্ড বিশ্লেষণের মাধ্যমে ‘সেরিয়াম–ম্যাগনেশিয়াম চেঞ্জসাইট’ নামের এই বিরল খনিজ শনাক্ত করা হয়েছে। মহাকাশ ভূতত্ত্ব গবেষণায় এই আবিষ্কারকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বাংলাদেশ সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও শক্তিশালী করতে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক। শুক্রবার (২৪ এপ্রিল) সংস্থাটির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ‘সেকেন্ড স্ট্রেংথেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম’-এর সাবপ্রোগ্রাম-২ এর আওতায় এই অর্থ সহায়তা প্রদান করা হবে। এই কর্মসূচির লক্ষ্য হলো দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও দক্ষ, বিস্তৃত ও কার্যকর করে তোলা এবং দারিদ্র্য
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে। এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৪ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী। সারাদেশের মোট ৮৮০টি কলেজে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীরা প্রতিযোগিতায়
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত পরিস্থিতির মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার পথ তৈরি এবং বিভিন্ন শর্তাবলি নিয়ে আলোচনা করতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থান করছে একটি উচ্চপর্যায়ের ইরানি প্রতিনিধিদল। শনিবার (২৫ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও আলোচনার উদ্দেশ্যে পাকিস্তানের পথে রয়েছেন বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। তবে ইসলামাবাদে সরাসরি