
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ২২:৫৫

চীনে সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীনের পানিসম্পদ মন্ত্রী লি গোইয়িং এর সাথে এক বৈঠকে বাংলাদেশের নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনা উন্নত করতে ৫০ বছরের একটি মাস্টারপ্ল্যান প্রণয়নের অনুরোধ করেছেন। শুক্রবার (২৮ মার্চ) বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত বৈঠকে ইউনূস বাংলাদেশের পানির সমস্যা মোকাবিলায় চীনের অভিজ্ঞতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, চীন যে সফলভাবে পানি ও বন্যা ব্যবস্থাপনা করেছে, বাংলাদেশও তা থেকে শিখতে চায়।
