প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৯:৫৪
চার দিনের সরকারি সফরে চীনে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরের অংশ হিসেবে তিনি চীনের শীর্ষ সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন। এরই মধ্যে চীন বাংলাদেশকে ২ দশমিক ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে।
