বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, ফিলিস্তিন যতদিন মুক্ত এবং স্বাধীন হবে না, ততদিন তাদের পাশে থাকা আমাদের দায়িত্ব এবং সংগ্রাম অব্যাহত থাকবে। তিনি বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভ মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনগত বাধা নেই এবং জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী তা কার্যকর করা হবে। তিনি জানান, দেশের স্বার্থে এই সনদ বাস্তবায়ন একটি প্রয়োজনীয় পদক্ষেপ, যা ভবিষ্যতের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন। এ সময়
বরিশালের হিজলা উপজেলায় মরহুম সাংবাদিক আরিফিন তুষারের রুহের মাগফিরাত কামনা করে তার সহপাঠীদের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার খুন্না গোবিন্দপুর এলাকায় সৈয়দ মকবুল আলম প্রতিষ্ঠিত ইকরা হিফজুল কুরআন মাদ্রাসায় এই দোয়ার আয়োজন করা হয়। সাংবাদিক আরিফিন তুষার বরিশাল প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি দৈনিক কালবেলা পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে ৩৮ জন নারী-শিশুসহ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, পাচারের উদ্দেশ্যে পাহাড়ি এলাকায় লুকিয়ে রাখা ব্যক্তিদের উদ্ধারে
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। একই সঙ্গে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৩ অক্টোবর) পৃথক দুটি বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে
বিএনপির স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেছেন, আওয়ামী লীগকে ঘিরে ড. মুহাম্মদ ইউনূসের সরকার ছেলেখেলা করছে। তিনি অভিযোগ করেন, সরকারপ্রধান একদিকে নির্বাহী আদেশে সিদ্ধান্ত দেন, আবার অন্যদিকে সেই সিদ্ধান্তকে ঘুরিয়ে ভিন্নভাবে ব্যাখ্যা করেন। এতে বোঝা যায়, তিনি ভয়ে আছেন এবং দুর্বল অবস্থানে পড়েছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে নিলোফার বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার
মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, আনন্দ আর আবেগঘন পরিবেশে খাগড়াছড়িতে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গাপূজা। বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) বিজয়া দশমীর দিন জেলার ৭টি ঘটপূজা ও ৫৮টি প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৬৫টি পূজামণ্ডপে পাঁচ দিনব্যাপী এই মহোৎসবের পরিসমাপ্তি ঘটে। জেলার চেঙ্গী নদী, স্থানীয় ছড়া ও পুকুরগুলোতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানান। সকাল থেকেই জেলার বিভিন্ন পূজামণ্ডপে ছিল
হলিউডের সুপারস্টার টম ক্রুজ এবং কিউবান-আমেরিকান অভিনেত্রী আনা দে আরমাসের প্রেমের গুঞ্জন এখন এক নতুন মাত্রা পেতে যাচ্ছে। বয়সে ২৬ বছরের ব্যবধান থাকা সত্ত্বেও, ৬৩ বছরের টম আনাকে বিয়ে করতে পারেন বলে খবর ছড়িয়ে পড়েছে। হলিউডভিত্তিক সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, জুটি বিশেষভাবে মহাকাশে বিয়ে করার স্বপ্ন দেখছেন। যদিও তাদের বাগদান সম্পন্ন হয়নি এবং উভয়ই এখনও সম্পর্ক নিয়ে সরাসরি কিছু বলেননি। তবে
গাজায় ত্রাণবাহী জাহাজ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকাংশ নৌযানকে আটক করেছে ইসরাইল। আয়োজকদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, অন্তত ৩৯টি জাহাজ আটক করা হয়েছে এবং এতে থাকা অন্তত ৩১৭ জন কর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, আটক হওয়া কর্মীদের সবাই নিরাপদে আছেন এবং প্রাথমিকভাবে তাদের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে প্রক্রিয়া শেষে ইউরোপে ফেরত পাঠানো হবে।
নারী ওয়ানডে বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচেই দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কলম্বোয় অনুষ্ঠিত এ ম্যাচে প্রথমে টস জিতে ফিল্ডিংয়ে নামা টাইগ্রেসরা অসাধারণ বোলিং প্রদর্শনে পাকিস্তানকে মাত্র ১২৯ রানে গুটিয়ে দেয়। মাত্র ৩৮.৩ ওভারেই পাকিস্তান নারী দল অলআউট হয়। বাংলাদেশের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তরুণ স্পিনার স্বর্ণা আক্তার। ৩.৩ ওভার বল করে ৫ রান খরচায় তুলে নেন ৩ উইকেট। আশ্চর্যের
মৌলভীবাজারে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার সদর উপজেলার মনুর মুখ ইউনিয়নের আহবায়ক রায়হান আহমেদ তালুকদার ও কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহবায়ক খোরশেদ আলমকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মোহিত
নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান (মিন্টু) এর মৃত্যু হয়েছে। তিনি নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পত্নীতলা উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার নজিপুর-গগণপুর সড়কের রামজীবনপুর এলাকায় খড়ি (লাকড়ি) বহনকারী ট্রলির (পাওয়ার টিলার চালিত ট্রাক্টর) চাপায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নজিপুর পৌরসভার নতুনবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে উপজেলার রঘুনাথপুর
মৌলভীবাজারে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলার বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৭ দিনের এ উৎসব শেষ হয়। জানা গেছে, এ বছর মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় মোট ১০১০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে সদর উপজেলায় ১০৯, শ্রীমঙ্গলে ১৭০, কমলগঞ্জে ১৫৩, রাজনগরে ১৩৭, বড়লেখায় ১৪৫, জুড়ীতে ৭৫ এবং
জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নবীকে নিয়ে কটুক্তি করার অভিযোগে সুভাসিস নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আবদুল ওয়াহাব। আটক সুভাসিস পৌর শহরের ভুমি অফিস সংলগ্ন এলাকার শ্রী বিমলের ছেলে। স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে তার ফেসবুক আইডি “সুভাস চৌধুরী (Shuvas
পাঁচ দিনব্যাপী উৎসব শেষে হাজারো ভক্তের আবেগঘন অংশগ্রহণে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নওগাঁর আত্রাই নদীতে একে একে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের ভিড় বাড়তে থাকে। মণ্ডপ প্রাঙ্গণে ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, মন্ত্রপাঠ, উলুধ্বনি, সিঁদুর খেলা আর অঞ্জলির মধ্য দিয়ে দিনভর উৎসবমুখর
আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির চেয়ে জামায়াত ইসলামী প্রার্থীদের প্রস্তুতি ও অবস্থান এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার (১ অক্টোবর) নীলফামারীর সৈয়দপুরে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “বিএনপি দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল হলেও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী ঘোষণা করেনি। অথচ জামায়াতে ইসলামী ইতোমধ্যে প্রার্থী চূড়ান্ত করেছে, লিফলেট-পোস্টার তৈরি
অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে যে, তারা পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা না করে নিজেদের মেয়াদকালেই নবম জাতীয় বেতন কাঠামো গেজেট আকারে প্রকাশ করে বাস্তবায়ন করবে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ২০২৬ সালের শুরুতে—জানুয়ারি, মার্চ বা এপ্রিলের মধ্যে নতুন পে-স্কেল কার্যকর হতে পারে। এজন্য চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে ২৭
ঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় ‘শক্তি’ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আমেরিকার নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (JTWC)। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। JTWC-এর বার্তা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টার সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্র ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলের পূর্ব দিকে এবং কলকাতা থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায়
গাজামুখী মানবিক সহায়তা বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি নৌ-কমান্ডোদের অভিযানে শত শত কর্মী আটক হয়েছেন। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন সুপরিচিত পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ এবং দক্ষিণ আফ্রিকার জাতির জনক নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা। বৃহস্পতিবার (২ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই খবর নিশ্চিত করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্যমতে, নৌ-কমান্ডোরা ফ্লোটিলার ৪৪টি জাহাজের মধ্যে প্রায় ৪০টিতে উঠে পড়ে। তারা জিপিএস সিগন্যাল বন্ধ করে
সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মী উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরই হিলি সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় আসেন শত শত সনাতন ধর্মাবলম্বীর মানুষরা। সীমান্তে শূন্য রেখায় কাঁটা তারের বেড়া ও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কড়াকড়ির কারণে যদিও তারা কাছাকাছি আসার সুযোগ পান না। তবুও দূর থেকে কাঁটা তারের বেড়ার পাশে দাঁড়িয়ে নিজের দুই নয়ন দিয়ে স্বজনকে এক নজর দেখে আত্মতৃপ্তি পেতেই
ইসরায়েলি অবরোধ ভেঙে গাজার জনগণের জন্য মানবিক সহায়তা পৌঁছে দিতে সমুদ্রপথে যাত্রা করেছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। এই অভিযানে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মানবাধিকারকর্মী ও স্বাস্থ্য বিশেষজ্ঞ রুহি লোরেন আখতার। তিনি ইংল্যান্ডের নর্থাম্বারল্যান্ডের মোরপেথে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে মানবিক কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিতি অর্জন করেছেন। রুহি লোরেন আখতার গত ১৮ সেপ্টেম্বর থেকে এ অভিযানের সঙ্গে যুক্ত আছেন। বুধবার ১ অক্টোবর সামাজিক
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী টোল প্লাজার সামনে মোশাররফ হোসেন দুলাল মাদবরের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানি মূলক মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) পটুয়াখালী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোশাররফ হোসেন দুলাল মাদবর। এসময় তিনি লিখিত বক্তব্যে বলেন, জাল দলিল ও ভুয়া রায়ের মাধ্যমে রুহুল আমিন ও সফেজ কারিকর দুজন প্রতারণার আশ্রয় নিয়ে প্রায় সাড়ে পাঁচ
গাজামুখী সামুদ ফ্লোটিলা আটক নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গাজার ভয়াবহ মানবিক সংকট নিরসনে ইসরায়েলকে অবিলম্বে দায়িত্ব নিতে হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, লন্ডন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট ব্রিটিশ নাগরিকদের পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখেছে। বিবৃতিতে ব্রিটিশ ফরেইন অফিস জানায়, এই সংকট যেন নিরাপদে সমাধান হয় তা ইসরায়েলকে স্পষ্টভাবে জানানো হয়েছে। পাশাপাশি