বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬২৫ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আবহাওয়া

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া
আবহাওয়া , ডেস্ক

প্রকাশ: ৩ অক্টোবর ২০২৫, ১৭:৬

শেয়ার করুনঃ
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে। একই সঙ্গে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৩ অক্টোবর) পৃথক দুটি বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভারতের উপকূলীয় ওড়িশা ও সংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে আরও দুর্বল হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

তবে নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোতে বাতাসের চাপের তারতম্য তৈরি হয়েছে। এর ফলে ঝোড়ো বা দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আরও

লঘুচাপে সারাদেশে বৃষ্টি, কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

লঘুচাপে সারাদেশে বৃষ্টি, কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। জেলেদের জন্য এটি জরুরি সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

রবিবারও একই ধারা অব্যাহত থাকবে। সেদিন রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ স্থানে এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে।

গভীর নিম্নচাপবঙ্গোপসাগরসতর্ক সংকেত
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সোমবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা পরিবর্তন হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হলেও অন্যান্য বিভাগে কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও

দেশের নয় অঞ্চলে বজ্রবৃষ্টি, নদীবন্দরে সতর্কসংকেত জারি

দেশের নয় অঞ্চলে বজ্রবৃষ্টি, নদীবন্দরে সতর্কসংকেত জারি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ু ও নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত থাকবে। সেই সঙ্গে উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া ও জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পেতে পারে। তাই উপকূলের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধে সরকারের রেকর্ড

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধে সরকারের রেকর্ড

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যাচ্ছে

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যাচ্ছে

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, আরও ৯ মৃত্যু, ভর্তি ১ হাজার ৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, আরও ৯ মৃত্যু, ভর্তি ১ হাজার ৫৭১

ঝালকাঠি পৌরসভার অবসরপ্রাপ্তরা পেলো ১ কোটি ১৮ লাখ টাকা

ঝালকাঠি পৌরসভার অবসরপ্রাপ্তরা পেলো ১ কোটি ১৮ লাখ টাকা

শ্রীমঙ্গলে পরিত্যক্ত ঘর থেকে ৩০০ ভারতীয় শাড়ি জব্দ

শ্রীমঙ্গলে পরিত্যক্ত ঘর থেকে ৩০০ ভারতীয় শাড়ি জব্দ

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

এ সম্পর্কিত আরও পড়ুন

নদীবন্দরে সতর্কসংকেত, ছয় অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা

নদীবন্দরে সতর্কসংকেত, ছয় অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা

দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে আজ বিকেলের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে দেশের চার সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের সামুদ্রিক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি

সাত অঞ্চলে বজ্রবৃষ্টি, নদীবন্দরে সতর্কসংকেত জারি

সাত অঞ্চলে বজ্রবৃষ্টি, নদীবন্দরে সতর্কসংকেত জারি

দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৯ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে

বৃষ্টিতে কমতে পারে তাপমাত্রা, ঝড়ের শঙ্কা ১৩ অঞ্চলে

বৃষ্টিতে কমতে পারে তাপমাত্রা, ঝড়ের শঙ্কা ১৩ অঞ্চলে

ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ

ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়া, বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়া, বৃষ্টির পূর্বাভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া