রবিবার, ৮ নভেম্বর, ২০২৬২৩ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে ইউনূস সরকারের সমালোচনায় নিলোফার চৌধুরী মনি

সাজিদ হিটলার
সাজিদ হিটলার , বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ৩ অক্টোবর ২০২৫, ১৫:৪৫

শেয়ার করুনঃ
আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে ইউনূস সরকারের সমালোচনায় নিলোফার চৌধুরী মনি

বিএনপির স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেছেন, আওয়ামী লীগকে ঘিরে ড. মুহাম্মদ ইউনূসের সরকার ছেলেখেলা করছে। তিনি অভিযোগ করেন, সরকারপ্রধান একদিকে নির্বাহী আদেশে সিদ্ধান্ত দেন, আবার অন্যদিকে সেই সিদ্ধান্তকে ঘুরিয়ে ভিন্নভাবে ব্যাখ্যা করেন। এতে বোঝা যায়, তিনি ভয়ে আছেন এবং দুর্বল অবস্থানে পড়েছেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে নিলোফার বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে ড. ইউনূস নিজেই বলেছিলেন, এইভাবে নিষিদ্ধ করা সম্ভব নয়। এমনকি তার আইন উপদেষ্টাও একই মন্তব্য করেছিলেন। কিন্তু কয়েক দিনের মধ্যেই সরকার দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে। পরে আবার বিদেশে গিয়ে ভিন্ন সুরে কথা বলে বিষয়টি স্থগিতের মতো ব্যাখ্যা করা হয়।

আরও

কানেক্টিভিটির নামে বাংলাদেশকে ইজারা দেওয়া চলবে না: শফিকুর রহমান

কানেক্টিভিটির নামে বাংলাদেশকে ইজারা দেওয়া চলবে না: শফিকুর রহমান

তিনি মনে করেন, সরকারের এমন দ্বৈত অবস্থান প্রমাণ করে যে, তারা ক্ষমতায় টিকে থাকতে যেকোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত। একবার নিষিদ্ধ, আবার স্থগিত, আবার উইথড্র করার ইঙ্গিত—এসবকে নিলোফার ছেলেখেলার সঙ্গে তুলনা করেন।

নিলোফার অভিযোগ করেন, সরকারপক্ষ তাদের পছন্দের দল বা গোষ্ঠীকে মাঠে নামতে দিচ্ছে। তাদের সভা-সমাবেশে ছাড় দিচ্ছে, আবার বিরোধীদের ক্ষেত্রে কঠোর অবস্থান নিচ্ছে। এতে রাজনৈতিক বৈষম্য তৈরি হচ্ছে এবং গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরও

গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায়, মন্তব্য রাশেদ খাঁনের

গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায়, মন্তব্য রাশেদ খাঁনের

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তিনি বলেন, দেশের অনেক মানুষ মনের দিক থেকে ভেঙে পড়েছে। প্রায় অর্ধেক জনগণ আশা হারিয়ে ফেলেছে। সরকার তাদের সমালোচনা সহ্য করতে না পেরে মানুষকে পালিয়ে যেতে বাধ্য করছে। অথচ বিরোধী দল শুধু বিচার চেয়েছিল, পালিয়ে যেতে বলেনি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তার মতে, সরকারপ্রধান যদি সত্যিই এতটা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন, তবে তা দেশের জন্যও অশনি সংকেত। একদিন তিনি নিষিদ্ধ বলছেন, পরদিন স্থগিত বলছেন, আবার অন্যদিন বলছেন যেকোনো সময় সিদ্ধান্ত প্রত্যাহার হতে পারে।

তিনি প্রশ্ন রাখেন, এই অবস্থান কি ভয় থেকে আসছে, নাকি রাজনৈতিক কৌশল? তার মতে, ভেতরে ভেতরে সরকারপ্রধান হয়তো চান আওয়ামী লীগ টিকে থাকুক, কিন্তু পরিস্থিতির চাপে দ্বিধাগ্রস্ত অবস্থান নিচ্ছেন।

নিলোফারের মতে, এভাবে সিদ্ধান্ত বদলাতে থাকলে সরকারের ওপর জনগণের আস্থা আরও কমবে। রাজনীতিকে ছেলেখেলার মতো চালালে জনগণ রাজনীতির প্রতি নিরাশ হয়ে পড়বে, যা দেশের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

সর্বশেষ সংবাদ

নতুন প্রজন্মকে ৭ নভেম্বরের ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নতুন প্রজন্মকে ৭ নভেম্বরের ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

৭ নভেম্বর: যে বিপ্লব বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস

৭ নভেম্বর: যে বিপ্লব বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস

প্রাথমিক শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

প্রাথমিক শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

ব্যাটিং বিপর্যয়ের মাঝেও টেস্টে প্রথম সেঞ্চুরি হৃদয়ের

ব্যাটিং বিপর্যয়ের মাঝেও টেস্টে প্রথম সেঞ্চুরি হৃদয়ের

বিমানবন্দর এলাকায় পরপর দুই ককটেল বিস্ফোরণ

বিমানবন্দর এলাকায় পরপর দুই ককটেল বিস্ফোরণ

জনপ্রিয় সংবাদ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

এ সম্পর্কিত আরও পড়ুন

৭ নভেম্বরের বিপ্লব স্বাধীনতা ও সার্বভৌমত্বের অঙ্গীকার: রিজভী

৭ নভেম্বরের বিপ্লব স্বাধীনতা ও সার্বভৌমত্বের অঙ্গীকার: রিজভী

৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব শক্তিশালী করার অঙ্গীকার খুঁজে পায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তির মধ্য দিয়ে জাতি নতুন করে পথের দিশা পেয়েছিল। শনিবার (৭ নভেম্বর) শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ১৯৭৫ সালের ২৫

শ্রমিক আন্দোলন ও ভাঙচুর-অগ্নিসংযোগ এক করে দেখার সুযোগ নেই: রিজভী

শ্রমিক আন্দোলন ও ভাঙচুর-অগ্নিসংযোগ এক করে দেখার সুযোগ নেই: রিজভী

পোশাকশিল্পে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনের সঙ্গে কারখানা ভাঙচুর, গাড়িতে আগুন দেওয়া এবং পুলিশবক্সে অগ্নিসংযোগের ঘটনাকে এক করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পোশাকশিল্পে সাম্প্রতিক অস্থিরতা নিয়ে এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, শ্রমিকদের সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে চেষ্টা করেছে

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি একটি ভাইরাস: শফিকুর রহমান

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি একটি ভাইরাস: শফিকুর রহমান

ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম নয়, বরং এটি একটি ভাইরাস বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান বলেন, সমাজের সর্বক্ষেত্রে ফ্যাসিবাদের লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে। জনগণের অধিকার নিশ্চিত করা না হলে দেশে বারবার

আমির হামজার হলফনামায় অসংগতি, তদন্ত চেয়ে ইসিতে আবেদন

আমির হামজার হলফনামায় অসংগতি, তদন্ত চেয়ে ইসিতে আবেদন

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আমির হামজার নির্বাচনী হলফনামা, আয়কর রিটার্ন ও আর্থিক তথ্যে একাধিক অসংগতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের কাছে লিখিত আবেদন করেছেন সাবেক ছাত্রদল নেতা মোঃ সিরাজুল ইসলাম। মঙ্গলবার (৩ নভেম্বর) জমা দেওয়া আবেদনে নগদ অর্থ, ব্যাংক জমা, জমি, স্ত্রীর সম্পদ, বাড়িভাড়া, গাড়ি, পারিবারিক

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করায় তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন