আট থেকে আশি সকলেই এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। সংস্থা এবার এমন একটি ফিচার আনার পরিকল্পনা করছে, যা অনুসারে ব্যবহারকারীর নম্বর না থাকলেও যেকোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা যাবে। সংস্থার সূত্রে খবর, গোপনীয়তা ও নিরাপত্তার কথা মাথায় রেখেই এই নতুন সুবিধা আনা হচ্ছে। বর্তমানে হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে মেসেজ বা কল করার জন্য তার ফোন নম্বর থাকা আবশ্যক। তবে নতুন ফিচারে ইনস্টাগ্রামের মতো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, প্রখ্যাত কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বিকাল ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম ইনিউজ৭১-কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অধ্যাপক মনজুরুল ইসলাম রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিকেল ৫টার দিকে তিনি ইন্তেকাল
ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়ার পর বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম বর্তমানে তুরস্কে অবস্থান করছেন। শুক্রবার (১০ অক্টোবর) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি তুরস্কে পৌঁছান। পোস্টে উল্লেখ করা হয়, তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছানোর পর শহিদুল আলমকে স্বাগত জানান বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। ওই পোস্টে শহিদুল আলমের কিছু ছবিও প্রকাশ
ঝালকাঠি সদর উপজেলার গাবখান-ধানসিঁড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছোবাহান আকন (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) গভীর রাতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বেরপাশা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, ছোবাহান আকন ঝালকাঠি সদর থানার একাধিক বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। যেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেটির বাদী মহিলা দলের নেত্রী শারমীন
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের গাড়াডোব গ্রামে সরকারি সার বিতরণে একটি পক্ষ প্রকৃত ঘটনা আড়াল করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানক্ষুন্নের চেষ্টা করছে দাবি করে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ধানখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান সংবাদ সম্মেলন করেন। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে গাড়াডোব গ্রামে তার নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি লিখিত বক্তব্য বলেন, আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা বিভ্রান্তিকর। এতে
বেনাপোল বন্দর দিয়ে বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভারত থেকে ৩১৭ ট্রাক পণ্য আমদানি ও রফতানি হয়েছে। এদিন দুদেশের মধ্যে পাসপোর্টধারী ২,১১৯ জন যাত্রী যাতায়াত করেছেন। বন্দর পরিচালক শামিম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বন্দরের তথ্যমতে, ভারত থেকে ২৭৩ ট্রাক পণ্য আমদানি হয়। একই সময়ে ভারতে রফতানি হয়েছে ৪৪ ট্রাক পণ্য। বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, ৫ আগস্টের পর নিষেধাজ্ঞার কারণে
জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে আমরা রিয়েল ইলেকশন দেখবো। বিগত ষোলো বছরে আমরা ফেইক ইলেকশন দেখেছি। এবার ইতিহাসের অন্যতম বেস্ট ইলেকশন হবে।’ তিনি জানান, নির্বাচনী পরিবেশ ইতোমধ্যেই তৈরি হয়েছে। জামালপুরের হালুয়াঘাটে নেতাদের প্যানার পোস্টার দেখা গেছে, রাজনৈতিক দলগুলো
বাংলাদেশে বসবাসরত মণিপুরী মুসলিম জনগোষ্ঠীর শিক্ষামূলক সংগঠন বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি) এর ব্যবস্থাপনায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপী বিএমইটি বৃত্তি পরীক্ষা শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন স্কুলের ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির ১৮২ জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।পরীক্ষায় কক্ষ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন বিভিন্ন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, পাবলিক ও জাতীয়
"ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, সবার প্রিয় ফুটবল" এ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টটির আয়োজনে রয়েছে গোয়ালন্দ উপজেলার উজানচর ভাই ভাই ফুটবল একাডেমী। উদ্বোধনী খেলায় গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমী, রাজবাড়ী ৩-১ গোলে চর মাধবদিয়া ফুটবল একাডেমী, ফরিদপুর কে পরাজিত করে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
দীর্ঘদিন ধরে পানি বন্দি থাকায় মানবিক সহায়তা হিসেবে টাঙ্গাইলের যমুনা নদীর দুর্গম চর শুশুয়া গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৭৫টি পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর বাস্তবায়নে “শুশুয়া চরের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ত্রাণ সামগ্রী” প্রকল্পের আওতায় এই সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল,
শরতের মাঝামাঝি সময়েও মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত রয়েছে বৃষ্টি। এ বৃষ্টির কারণে রাজধানীসহ দক্ষিণ ও পূর্বাঞ্চলের অনেক এলাকায় জলাবদ্ধতা ও দুর্ভোগ বাড়ছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, অক্টোবর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে অন্তত তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে,
এক সপ্তাহের ঊর্ধ্বগতি শেষে অবশেষে কিছুটা কমেছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম। গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের ফলে ভূরাজনৈতিক উত্তেজনা প্রশমিত হওয়ায় বাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে। শুক্রবার (১০ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্স জানায়, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ৬৪ দশমিক ৯৮ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম
ইসরায়েলি নৌ অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া আন্তর্জাতিক নৌবহর ‘ফ্রিডম ফ্লোটিলা’-র অভিযানে আটক বাংলাদেশের আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম অবশেষে মুক্তি পেয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এক খুদে বার্তায় শহিদুল আলমের মুক্তির খবর নিশ্চিত করে। মুক্তির পর তাঁকে বহনকারী বিশেষ উড়োজাহাজটি আটক হওয়া অন্যান্য মানবাধিকারকর্মীদের সঙ্গে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দেয়। ফিলিস্তিনে
বাংলাদেশে দীর্ঘ প্রতীক্ষার পর গুম, গোপন আটক ও নির্যাতনের অভিযোগে ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তারাও রয়েছেন। বুধবার (৯ অক্টোবর) আদালত এই অভিযোগ গঠনের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে। এ ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)
ফিলিস্তিনের গাজা উপত্যকায় রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২০ দফা প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। এর ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে নেতানিয়াহু লেখেন, “ইসরায়েলি জিম্মিদের মুক্তি সংক্রান্ত ফ্রেমওয়ার্ক সরকার এইমাত্র অনুমোদন করেছে।” যদিও তিনি সরাসরি যুদ্ধবিরতির কথা উল্লেখ করেননি,
রাজবাড়ীর গোয়ালন্দে সামাজিক সংগঠন "হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের" উদ্যোগে ছানু প্রামানিক ও মোতালেব শেখ নামে অসহায় দু'জনের হাতে দুটি নতুন নতুন ব্যাটারি চালিত রিক্সা উপহার দেওয়া হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) জম্মা নামাজের পর দৌলতদিয়া যদু ফকির পাড়া আল-তোরাপ জামে মসজিদের সামনে রিক্সা দুটি তাদের হাতে তুলে দেওয়া হয়। অসহায় ছানু প্রামানিক দৌলতদিয়া সোনাউল্লাহ ফকির পাড়া এবং মোতালেপ শেখ পৌরসভার দেওয়ান পাড়া গ্রামের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একক প্রার্থী চূড়ান্তে তৎপর হয়ে উঠেছে বিএনপি। দলটির নীতিনির্ধারকরা জানাচ্ছেন, তফসিল ঘোষণার আগেই ৩০০ আসনের মধ্যে অন্তত ৭০ শতাংশ আসনে ‘সবুজ সংকেত’ দেওয়া হবে সম্ভাব্য প্রার্থীদের। দলীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ২৫টি আসনের সম্ভাব্য প্রার্থী ও ১০টি জেলার শীর্ষ নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতারা আলোচনা করেছেন। তৃণমূল নেতারা সতর্ক করেছেন—একক প্রার্থী নির্ধারণে দেরি হলে জেলায়
দেশে চলছে ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ঘোষিত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫। সরকারের এই বিশেষ অভিযানের অংশ হিসেবে বরিশালের হিজলা উপজেলায় গত সাত দিনে ৯৯ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানটি শুরু হয়েছে ৪ অক্টোবর এবং চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। হিজলা উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ কোস্টগার্ড, হিজলা থানা পুলিশ ও নৌপুলিশের যৌথ উদ্যোগে এই
বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ নিয়ে সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষিতে প্রশ্ন তুলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমরা তো কারও প্রতীকে বাধা দিইনি, তাহলে আমাদের প্রতীক নিয়ে টানাটানি কেন?” শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক
কুমিল্লার দেবীদ্বার-চান্দিনা সড়কের বেহাল অবস্থা নিয়ে স্থানীয়দের ক্ষোভ চরমে পৌঁছেছে। রাস্তাঘাটের ভয়াবহ দুরবস্থা তুলে ধরতে এক অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানালেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (১০ অক্টোবর) সকালে দেবীদ্বার উপজেলার কাচিশাইর বাজারের সামনে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে তিনি সড়কের গর্তে মাছের পোনা ছেড়ে দেন। এ সময় ক্ষুব্ধ স্বরে তিনি বলেন, “দেবীদ্বারের রাস্তাঘাট এতটাই খারাপ অবস্থা যে মাছ
ঝালকাঠির রাজাপুর উপজেলার প্রত্যন্ত গ্রামে বসে দৃষ্টান্ত স্থাপন করেছেন নারী উদ্যোক্তা সৈয়দ মাফুজা রুনা। ১৮টি অস্ট্রেলিয়ান জাতের গাভী নিয়ে গড়ে তুলেছেন আধুনিক দুগ্ধ খামার। প্রতিদিন প্রায় ১৩০ লিটার দুধ উৎপাদন হচ্ছে এই খামারে, যা বিক্রি করে মাসে আয় করছেন দুই লাখ টাকারও বেশি। কিছুদিন আগেও সংসারের টানাপোড়েনে ছিলেন মাফুজা রুনা। তবে দৃঢ় ইচ্ছাশক্তি, পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে আজ তিনি হয়ে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বৃহস্পতিবার দিনব্যাপী নোয়াখালীর হাতিয়ার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। নোয়াখালী-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করেন। এতে হাতিয়া উপজেলা বিএনপি অঙ্গও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্লোগানে স্লোগানে
চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার জিতেছেন ভেনেজুয়েলার বিরোধী রাজনীতিক ও গণতন্ত্র আন্দোলনের নেতা মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে নোবেল কমিটি এই ঘোষণা দেয়। তার শান্তিপূর্ণ গণআন্দোলন ও নাগরিকদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে। নোবেল কমিটির ঘোষণায় বলা হয়, মাচাদো ভেনেজুয়েলার জনগণকে গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছেন। তিনি অহিংস উপায়ে দেশের একনায়কতান্ত্রিক
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার অংশের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি সতর্ক করে বলেছেন, আগামী ২০ অক্টোবরের মধ্যে সড়ক সংস্কারের কাজ শুরু না হলে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ করে সেখানে ধান চাষ করবেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি দুই মিনিট দুই সেকেন্ডের কল রেকর্ডে এই কথোপকথন শোনা