শুক্রবার, ১ মে, ২০২৬১৯ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

টিএফআই সেল ও ‘আয়নাঘর’ গুম-নির্যাতন: ট্রাইব্যুনালে ১৩ সেনা কর্মকর্তা হাজির

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১১:৫২

শেয়ার করুনঃ
টিএফআই সেল ও ‘আয়নাঘর’ গুম-নির্যাতন: ট্রাইব্যুনালে ১৩ সেনা কর্মকর্তা হাজির

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) বা 'আয়নাঘর'-এ বিরোধী মতের ব্যক্তিদের তুলে নিয়ে গুম, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় সেনাবাহিনীর ১৩ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এসব মামলার মোট আসামি ৩০ জন, যাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন।

রবিবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে করে ১৩ কর্মকর্তা আদালতে আনা হয়। ট্রাইব্যুনাল প্রাঙ্গণজুড়ে পুলিশ, র‍্যাব ও বিজিবির কঠোর নিরাপত্তা লক্ষ্য করা যায়। সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও সক্রিয় থাকেন। প্রিজনভ্যান থেকে একে একে আসামিদের নামিয়ে আদালতের হাজতখানায় নেওয়া হয়।

আজ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে দুই মামলার ওপর শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এদিন আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ফেরতসংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হতে পারে। পাশাপাশি পলাতক শেখ হাসিনা, তারেক সিদ্দিকী ও আসাদুজ্জামান খানের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়ার সিদ্ধান্তও হতে পারে।

আরও

বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: তারেক রহমান

বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: তারেক রহমান
এর আগে ২০ নভেম্বর শুনানির কথা থাকলেও সময় পরিবর্তন করে আজকের দিন ধার্য করা হয়। তারও আগে ২৬ অক্টোবর ট্রাইব্যুনাল শুনানির দিন নির্ধারণ করেছিল। ২২ অক্টোবর ১৩ সেনা কর্মকর্তাকে হাজির করা হলে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৮ অক্টোবর পৃথক দুই মামলায় মোট ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
টিএফআই সেলের মামলায় ১৭ জন এবং আয়নাঘর গুম মামলায় ১৩ জনকে আসামি করা হয়। উভয় মামলায় শেখ হাসিনা, মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিক ও একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নাম রয়েছে।

আজকের শুনানিতে গুরুত্বপূর্ণ আদেশ আসতে পারে বলে আইনী মহলে আলোচনা চলছে।

টিএফআই_সেলআয়নাঘরট্রাইব্যুনালে হাজির
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

বোতল তেল উধাও, দামে চাপে বাজার

বোতল তেল উধাও, দামে চাপে বাজার

সর্বশেষ সংবাদ

নারী ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বড় অগ্রগতি

নারী ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বড় অগ্রগতি

যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান

যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে গোয়ালন্দে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে গোয়ালন্দে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হাকিমপুরে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযানে সাত জন আটক

হাকিমপুরে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযানে সাত জন আটক

বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: তারেক রহমান

বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: তারেক রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন

বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: তারেক রহমান

বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: তারেক রহমান

বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই দেশের বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে শ্রমিকদের উদ্দেশে তারেক রহমান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। তিনি শ্রমিকদের সঙ্গে

স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শাসনামলে শ্রমিকসহ দেশের সব শ্রেণিপেশার মানুষ অধিকারবঞ্চিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সেই সময় অর্থনীতিকে পরিকল্পিতভাবে লুটপাটের মহোৎসবে পরিণত করা হয়েছিল। শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে

মে দিবসে রাজধানীতে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

মে দিবসে রাজধানীতে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে রাজধানীতে বড় ধরনের শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। শুক্রবার (১ মে) দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর রাজধানীতে এটিই তার প্রথম জনসভা হওয়ায় রাজনৈতিক অঙ্গনে সমাবেশটি বিশেষ

মে দিবসে শ্রমিক অধিকার ও বাস্তবতার কঠিন চিত্র

মে দিবসে শ্রমিক অধিকার ও বাস্তবতার কঠিন চিত্র

আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে রক্তঝরা এক স্মরণীয় দিন। আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে স্বীকৃত এই দিবসটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। একইসঙ্গে পালিত হচ্ছে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস। ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা দৈনিক ১২ ঘণ্টার পরিবর্তে আট ঘণ্টা কাজ, উন্নত কর্মপরিবেশ ও ন্যায্য মজুরির দাবিতে

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পৃথিবীতে বহু ধর্ম রয়েছে এবং প্রতিটি ধর্মই মানবকল্যাণ, শান্তি ও নৈতিকতার শিক্ষা দেয়। ধর্মের মূল লক্ষ্য মানুষকে সৎ ও কল্যাণের পথে পরিচালিত করা। তিনি বলেন, বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধ তাঁর অনুসারীদের জন্য পঞ্চশীল নীতি দিয়েছেন। এর মধ্যে রয়েছে প্রাণী হত্যা না করা, চুরি থেকে বিরত থাকা, ব্যভিচার এড়ানো, মিথ্যা না বলা এবং মাদক গ্রহণ থেকে