শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬২৭ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

আগামী এক সপ্তাহে আরও ২০ বার ভূকম্পনের আশঙ্কা বাংলাদেশে!

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১২:১৯

শেয়ার করুনঃ
আগামী এক সপ্তাহে আরও ২০ বার ভূকম্পনের আশঙ্কা বাংলাদেশে!

ঢাকা ও আশপাশের এলাকায় মাত্র দুই দিনের ব্যবধানে চার দফা ভূমিকম্পে জনমনে উদ্বেগ বেড়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে একটি এবং শনিবার (২২ নভেম্বর) দিনের বিভিন্ন সময়ে আরও তিনটি ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে তিনটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী এবং একটি ঢাকায়। ভূমিকম্পের ধারাবাহিকতা বিশেষজ্ঞদের চোখে ভবিষ্যৎ বড় কম্পনের সতর্ক সংকেত।

শুক্রবার সকাল ১০টার দিকে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি ঘটেছিল নরসিংদীর মাধবদীতে। রাজধানী ঢাকা থেকে এটি মাত্র ২৫ কিলোমিটার দূরে। ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার নিচে। গভীরতা কম হওয়ায় তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বৃহত্তর অঞ্চল। বহু ভবনে ফাটল দেখা দেয়, আতঙ্কে মানুষ ছুটে বের হয়ে আসে রাস্তায়। এদিনের কম্পনে শিশুসহ ১০ জনের মৃত্যু হয় এবং আহত হন ৬ শতাধিক মানুষ—যা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি।

ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, নরসিংদী অঞ্চলে সক্রিয় ফল্ট লাইনে শক্তি সঞ্চয় দীর্ঘদিন ধরেই চলছিল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারী বলেন, “দুই দিনে চারবার ভূমিকম্প হওয়া অত্যন্ত উদ্বেগজনক। আগামী এক সপ্তাহে আরও ২০ বার ভূকম্পন হতে পারে। যদি ৫.৭ মাত্রার চেয়েও বড় ভূমিকম্প ঘটে, তাহলে স্বল্প সময়ের মধ্যে ভয়াবহ দুর্যোগ নেমে আসতে পারে।”

আরও

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট
বিশেষজ্ঞরা আরও বলছেন, বাংলাদেশ ভারত, ইউরেশিয়া এবং বার্মা—এই তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। তাই ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই অত্যন্ত বেশি। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রুবাইয়াত কবির জানান, “প্লেটগুলো আটকানো অবস্থায় বহু বছর ছিল, এখন ধীরে ধীরে খুলে যাচ্ছে। ভারতীয় প্লেট যদি আরও চাপ প্রয়োগ করে, তাহলে বড় ধরনের দুর্যোগ অনিবার্য।”

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
২০১৬ সালের একটি গবেষণায় গঙ্গা-ব্রহ্মপুত্র অববাহিকায় ‘মেগাথার্স্ট ফল্ট’ শনাক্ত করা হয়েছিল, যা ৯ মাত্রার ভূমিকম্প ঘটানোর সক্ষমতা রাখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, “সিলেট থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত প্লেট সংযোগস্থলে গত ৮০০ থেকে ১,০০০ বছরে শক্তি মুক্ত হয়নি। এটি ‘রিং অব ফায়ার’-এর মতোই বিপজ্জনক অঞ্চল।”

ভূমিকম্পআশঙ্কা বাংলাদেশে
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
এ ছাড়া ঘোড়াশাল এলাকায় পাওয়া ফাটল থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক আ স ম ওবায়দুল্লাহ জানান, “নমুনা বিশ্লেষণের মাধ্যমে ভূমিকম্পের প্রকৃতি আরও নিশ্চিত হওয়া যাবে।”

বিশেষজ্ঞরা বলছেন, দেশের অগোছালো নগরায়ন, দুর্বল ভবন কাঠামো এবং বিপুল জনঘনত্ব বড় ভূমিকম্প ঘটলে ভয়াবহ বিপর্যয়ের কারণ হতে পারে। তারা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরও

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সর্বশেষ সংবাদ

আদানি-আরএনপিএল বন্ধ, বিদ্যুৎ ঘাটতি ছাড়াল সাড়ে তিন হাজার

আদানি-আরএনপিএল বন্ধ, বিদ্যুৎ ঘাটতি ছাড়াল সাড়ে তিন হাজার

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার ঘোষণা প্রধানমন্ত্রীর

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার ঘোষণা প্রধানমন্ত্রীর

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

এ সম্পর্কিত আরও পড়ুন

আদানি-আরএনপিএল বন্ধ, বিদ্যুৎ ঘাটতি ছাড়াল সাড়ে তিন হাজার

আদানি-আরএনপিএল বন্ধ, বিদ্যুৎ ঘাটতি ছাড়াল সাড়ে তিন হাজার

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গরম বাড়ার মধ্যেই দেশে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। একের পর এক বিদ্যুৎকেন্দ্র কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়েছে। সর্বশেষ ভারত থেকে বিদ্যুৎ আসা আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট এবং দেশের আরএনপিএলের একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় নতুন করে প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি তৈরি হয়েছে। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন করে গঠন হতে যাওয়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এর সঙ্গে বিলুপ্ত হতে যাওয়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) কোনো সংস্পর্শ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, র‍্যাব বিলুপ্ত হওয়ার পর নতুন করে এসআরবি গঠন করা হচ্ছে।

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার ঘোষণা প্রধানমন্ত্রীর

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধীদলকে সঙ্গে নিয়ে দেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলা করা হবে। গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে জনগণের যে ভোগান্তি হচ্ছে, সে বিষয়ে সরকার সচেতন বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তারেক রহমান বলেন, গ্যাস-বিদ্যুতের সংকটের কারণে সাধারণ মানুষ যে সমস্যার মধ্যে পড়েছেন, তা সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। তবে এই সংকট বর্তমান

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল-২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিলটি সংশোধিত আকারে পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। পরে বিলটির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। বিরোধী দলের আপত্তির মধ্যেই আলোচনা শেষে বিলটি সংসদে পাস

দুর্নীতিমুক্ত বিচার বিভাগে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম

দুর্নীতিমুক্ত বিচার বিভাগে প্রধান বিচারপতিকে এক মাসের আল্টিমেটাম

আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগকে দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর প্রতি কার্যকর উদ্যোগ নেওয়ার জোর আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নিতে প্রধান বিচারপতিকে এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। অন্যথায় সাধারণ আইনজীবীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বার সভাপতি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট

জনপ্রিয় সংবাদ

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‘নিশ্চিত ভিসা’র ফাঁদে পা না দিতে বাংলাদেশীদেরকে হাইকমিশনের সতর্কতা

‘নিশ্চিত ভিসা’র ফাঁদে পা না দিতে বাংলাদেশীদেরকে হাইকমিশনের সতর্কতা

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় বরিশাল সাংবাদিক ফোরামের দোয়া

এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় বরিশাল সাংবাদিক ফোরামের দোয়া