সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর এবং দেশের ঐতিহ্যবাহী দরবার ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাযেমে আ’লার স্বাক্ষরিত এক শোকবার্তায় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে বেগম খালেদা জিয়া একজন
রাজবাড়ীর গোয়ালন্দ প্রপার হাইস্কুলে নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত দাস, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ইমাদ উদ্দিন টফি সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ। প্রধান
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। হাইকমিশনের সূত্র জানায়, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ইসহাক দারের আগামীকাল বুধবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এ সফরের মাধ্যমে প্রয়াত এই নেত্রীর প্রতি পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক শ্রদ্ধা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শোক বই খোলা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর গ্রহণ শুরু হয়েছে। বিএনপির মিডিয়া সেল জানায়, মরহুম নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ শোক বইতে স্বাক্ষর করতে পারবেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বেগম খালেদা জিয়া মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সময় ধরে সংগ্রাম করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘মিট আওয়ার লিডার’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন জামায়াতের আমির। ডা. শফিকুর
পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকালে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত একজন শিক্ষার্থী এবং পানছড়ি ডিগ্রি কলেজে এইচএসসি পর্যায়ে অধ্যয়নরত একজন শিক্ষার্থীসহ মোট দুই শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী হিসেবে দুই
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, তার মা নিজের সমগ্র জীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে উৎসর্গ করে গেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রী ছিলেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুস্থ, অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “এই নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয়, এটি একটি ঐতিহাসিক দায়িত্ব। আমরা যদি সঠিকভাবে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান গভীর শোক প্রকাশ করেছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, খালেদা জিয়ার মৃত্যুতে তার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি বলেন, “খালেদা জিয়ার নেতৃত্ব এবং ত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তাঁর আত্মার শান্তি কামনা করছি।” পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও সামাজিক
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার পরে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি তার শোক প্রকাশ করেন। শেখ হাসিনা পোস্টে উল্লেখ করেছেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অবদান অপরিসীম। তার মৃত্যু বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের জন্য
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনের প্রস্তুতি শুরু হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সিদ্ধান্ত নিয়েছে পরিবার ও দল। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকেই শহীদ জিয়ার মাজার প্রাঙ্গণে কবরের মাপজোকের কাজ শুরু হয়। সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামী বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ মিটিং শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল এই তথ্য জানান। জানাজার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে তাকে দাফন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। এর আগে মঙ্গলবার সকাল ৬টায়
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি থাকবে। এ ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা, মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে। তিনি দেশবাসীকে এই শোকের দিনে শান্ত ও ধৈর্য ধরার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, দেশের জন্য অবদান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের করণীয় নির্ধারণে জরুরি ভিত্তিতে এই বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে শোক কর্মসূচি, সাংগঠনিক সিদ্ধান্ত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও আইসিটি বিশেষজ্ঞ সজিব ওয়াজেদ জয়। মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি এই সমবেদনা জানান। ফেসবুক পোস্টে সজিব ওয়াজেদ জয় বলেন, দেশের এই সংকটময় সময়ে বেগম খালেদা জিয়ার প্রয়াণ বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় গভীর প্রভাব
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অনন্য নাম। এক সাধারণ গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ওঠার যাত্রা ছিল নিরবচ্ছিন্ন সংগ্রাম, আত্মত্যাগ ও আপসহীনতার ইতিহাস। তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া শুধু ক্ষমতার রাজনীতি করেননি, বরং গণতন্ত্র ও জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করেই দীর্ঘ রাজনৈতিক পথ অতিক্রম করেছেন। বিএনপির প্রেস উইং ও ওয়েবসাইট সূত্রে জানা যায়, ১৯৪৬ সালের ১৫ আগস্ট অবিভক্ত ভারতের
“এই দেশ ছেড়ে, এই দেশের মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না—এই দেশই আমার একমাত্র ঠিকানা।” হাজারো মানুষের সমাবেশে দেওয়া এই ঘোষণাই ছিল আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের মূল দর্শন। সামান্য সমঝোতা করলেই তিনি আরাম-আয়েশে জীবন কাটাতে পারতেন। কিন্তু আপস নয়, সংগ্রামকেই তিনি বেছে নিয়েছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকাংশ সময়ই তাকে কাটাতে হয়েছে আন্দোলন, কারাবরণ ও নির্যাতনের মধ্য দিয়ে। ১৯৮১
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ব্রিফিং রুমে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, “এই সংবাদ নিয়ে আপনাদের সামনে আসতে হবে, তা আমরা কখনো ভাবিনি। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আশা
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। বৈঠকে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার বরাত দিয়ে এ তথ্য জানান। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর পাওয়ার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে গণমাধ্যমকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে ফোন করে বলেছেন, ‘আম্মা আর নেই।’ এর মধ্য দিয়ে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুর খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, আল জাজিরা, রয়টার্স, সিএনএন, দ্য গার্ডিয়ানসহ বিশ্বের প্রভাবশালী
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন প্রতীক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিশেষ শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি একজন মহান অভিভাবককে হারাল। তার প্রয়াণে তিনি ব্যক্তিগতভাবে গভীরভাবে শোকাহত ও মর্মাহত বলে উল্লেখ করেন। শোকবার্তায় প্রফেসর ইউনূস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে গণমাধ্যমকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে ফোন করে বলেন, ‘আম্মা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ৪৮ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খাইরুল আলম সুমন সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। বরিশাল-১ আসনে ৫টি মনোনয়ন, বরিশাল-২ আসনে ১১টি, বরিশাল-৩ আসনে ১০টি, বরিশাল-৪ আসনে ৬টি, বরিশাল-৫ আসনে ১০টি এবং বরিশাল-৬ আসনে ৬টি মনোনয়নপত্র জমা পড়েছে।