জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম আজ (৩১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই কমিশন গত ১২ ফেব্রুয়ারি গঠন করা হয়েছিল। কমিশন দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি প্রতিষ্ঠান এবং নাগরিক সংগঠনের সঙ্গে সংলাপের মাধ্যমে ঐকমত্য সৃষ্টির এবং সংবিধান ও প্রশাসনিক সংস্কারের সুপারিশ তৈরি করার কাজ সম্পন্ন করেছে। কমিশনের প্রধান লক্ষ্য ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সমঝোতা তৈরি করা
বাংলাদেশের অর্থনীতি এখনো চাপের মুখে রয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে সংস্থাটি সুদের হারকে আরও বাজারভিত্তিক করার তাগিদ দিয়েছে। পাশাপাশি তারা জানায়, মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনতে হলে সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখতে হবে। বৈঠকে বাংলাদেশ ব্যাংক জানায়, সেপ্টেম্বর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৩৬ শতাংশে। আইএমএফ এই প্রবণতাকে ইতিবাচক হিসেবে দেখলেও মনে করছে,
দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়ে পুনরায় সম্মত হয়েছে। বৃহস্পতিবার তুরস্কের বিদেশ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠকে উভয় দেশ যুদ্ধবিরতি কার্যকর রাখার বিষয়ে তাদের মত এক করেন। বৈঠকে সহায়তা করে মধ্যস্থতাকারী রাষ্ট্র তুরস্ক ও কাতার। জানা যায়, চলতি বছরের ২৫ থেকে ৩০ অক্টোবর ইস্তাম্বুলে অনুষ্ঠিত এই বৈঠকে পাকিস্তান ও আফগানিস্তানের
অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে টানা ১৯ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি চালিয়ে যান আন্দোলনরত শিক্ষকরা। তারা জানান, গত ২৮ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় থেকে ধাপে ধাপে সব ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণা দেওয়া হলেও দীর্ঘ ৯ মাসেও বাস্তবায়ন হয়নি। এ
অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত ১৩ মাসে অন্তত ৪০ জন বিচারবহির্ভূতভাবে নিহত হয়েছেন বলে দাবি করেছে মানবাধিকার সংগঠন অধিকার। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসেই এমন ১১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ৩০ অক্টোবর প্রকাশিত সংগঠনটির সর্বশেষ মানবাধিকার পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ৮
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোট আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোর তীব্র মতপার্থক্যের কারণে অন্তর্বর্তী সরকারের সামনে নতুন সংকট তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে না পৌঁছানোয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। সরকার সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট আয়োজনের প্রস্তাব গুরুত্বসহকারে আলোচনায় রয়েছে। তবে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার রাজধানীতে উপদেষ্টা পরিষদের বৈঠকে
ফ্যাসিস্ট রাজনৈতিক শাসনামলে টানা ১১ বছর কারাভোগের অভিযোগ এনেছেন নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের যুবদল কর্মী মিজানুর রহমান ওরফে মিজু। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে জেলা শহর মাইজদীর ইউরো শপিং কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তোলেন। লিখিত বক্তব্যে মিজানুর রহমান মিজু বলেন, ২০১৪ সালে মাত্র ২২ বছর বয়সে ছাত্রদল করার কারণে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী তাকে চোখ বেঁধে তুলে নিয়ে যায়।
দেশজুড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচনায় এখন সরগরম জাতীয় রাজনীতি। নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে এই সপ্তাহেই ঘোষিত হতে পারে নির্বাচনের রোডম্যাপ। এর প্রেক্ষাপটে দেশের অন্যান্য অঞ্চলের মতো নওগাঁতেও বইতে শুরু করেছে ভোটের গরম হাওয়া। উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী এই জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে নওগাঁ-১ আসনে এবার নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে বলে মনে করছেন স্থানীয়
ইসলামে সপ্তাহের সাত দিনের মধ্যে জুমার দিনকে সর্বোচ্চ মর্যাদা ও শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। এ দিনকে বলা হয় সপ্তাহের ঈদ। পবিত্র কোরআন ও সহিহ হাদিসে জুমার দিনের বিশেষ ফজিলত, সম্মান, দোয়া কবুলের মুহূর্ত এবং ইবাদতের তাৎপর্য স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। জুমার দিন মুসলমানদের জন্য শুধু জামাতের নামাজ আদায়ের সময় নয়; বরং এটি আত্মার পরিশুদ্ধি, তাকওয়া অর্জন, সামাজিক বন্ধন দৃঢ়করণ এবং আল্লাহর
২০২৪ সালের জুলাই মাসের অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে ঘোষণা করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ প্রসঙ্গে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, “আগে যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ছিলেন, গণহত্যার দায়ে
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের আমতলা গ্রামের ২১ বছর বয়সী মোঃ তনজিদ আলম, যিনি শারীরিক প্রতিবন্ধী, এনথ্রাক্স রোগে আক্রান্ত হয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত টিএসও মোঃ সোলাইমান মেহেদি
কুমিল্লার দেবীদ্বার থেকে চুরি হওয়া দুই গরু উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি চারজন গরু চোরকে আটক করা হয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে মামলা রুজু পূর্বক আটককৃত আসামীদের কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে দেবীদ্বার উপজেলার বকরিকান্দি এলাকার সাহাবুদ্দিনের ঘর থেকে চোররা ২টি গাভী চুরি করে। ভুক্তভোগী সাহাবুদ্দিন দেবীদ্বার থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ
মৌলভীবাজার জেলার জুড়ীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ২০২৪ ইং সনের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন জুড়ী উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার সানাবিল লাইব্রেরী এন্ড এডুকেশন সেন্টারে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এহসান বিন মুজাহির। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিকাশ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, সম্প্রীতিমূলক রাষ্ট্রস্বত্বা, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান, আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট (স্কুল এন্ড কলেজ) মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী সদর ও পৌর বিএনপি, গোয়ালন্দ
পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম রেজা মনি পাড়া ও কারিগর পাড়া এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে একদিনব্যাপী বিনামূল্যের চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন সদর জোনের উদ্যোগে এবং সেনাবাহিনীর ফাইভ ফিল্ড অ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় আয়োজিত এই চিকিৎসা ক্যাম্পে তিন শতাধিক স্থানীয় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা
দিনাজপুরের নবাবগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ (৩০ অক্টোবর ২০২৫) সকাল ৬টায় উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বালুভর্তি ৪টি ট্রাক্টর আটক করা হয় এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি মেশিন অকার্যকর করা হয়। স্থানীয়রা জানান, নবাবগঞ্জ ইউএনও জিল্লুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে দায়িত্বপরায়ণ ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে সাধারণ মানুষের
পটুয়াখালীর কলাপাড়ায় ইউপির সদস্যের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও সরকারি সুবিধা প্রদানের নামে জনগনের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে ধানখালী ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের আনন্দবাজার সড়কে সরকারি ঘর, টয়লেট,বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জন্ম নিবন্ধন, ভিজিডি, ভিজিএফ ও ১৫ টাকা দরের চালের কার্ড নাম দেয়ার নামে অর্থ আত্মসাদের অভিযোগে ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ৯২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকায় ৩৪৫ জন এবং বাকি ঢাকার বাইরে থেকে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৬৯,৩৫৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ
রায়েরবাজার কবরস্থানে শায়িত জুলাই শহীদদের লাশ শনাক্ত করার জন্য বিদেশি বিশেষজ্ঞ আনা হবে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, রায়েরবাজার কবরস্থানে বেশ কিছু জুলাই শহীদকে কবর দেওয়া হয়েছে। এসব বেওয়ারিশ লাশের পরিচয় বের করতে ডিএনএ পরীক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ চলছে। তিনি আরও
জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নেবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ দেখা যাচ্ছে। প্রধান উপদেষ্টা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন
দেবীদ্বারে ফসলি জমি ধ্বংস করে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি ড্রেজার অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) রাকিবুল ইসলামের নেতৃত্বে অভিযানে ড্রেজার ব্যাবসায়ী মোঃ খোরশেদ আলম ও বাবুল মিয়ার দুটি ড্রেজার অপসারণ করা হয়। এসময় কয়েকশত ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। অভিযানে আরও
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের ‘শাপলা কলি’ প্রতীকের প্রজ্ঞাপনের পর জানিয়েছে, তারা এই প্রতীকে সন্তুষ্ট নয় এবং শুধুমাত্র ‘শাপলা’ প্রতীকের দাবি জানাবে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কমিশনের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত হওয়ার পর এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা গণমাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেন। জহিরুল ইসলাম মুসা বলেন, “আমরা কলি নয়, শাপলা প্রতীক চাই। ইসি আগে জানিয়েছিল, শাপলা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট আয়োজন প্রসঙ্গে বিএনপি স্পষ্ট অবস্থান জানিয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন সময়, ব্যয় ও প্রশাসনিক বাস্তবতার দিক থেকে অযৌক্তিক, অপ্রয়োজনীয় এবং অবিবেচনাপ্রসূত।” বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে গণভোট নিয়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদ অনুযায়ী আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে।