ইরানে দেশ রক্ষার লক্ষ্যে বিশাল স্বেচ্ছাসেবী আন্দোলনে ২৬ মিলিয়নের বেশি নাগরিক সামরিক সেবার জন্য নিবন্ধন করেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB।
আইআরআইবি জানায়, “স্যাক্রিফাইস ইয়োর লাইফ” শীর্ষক একটি জাতীয় প্রচারণার অংশ হিসেবে এই অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। প্রচারণাটির লক্ষ্য ছিল সম্ভাব্য নিরাপত্তা পরিস্থিতিতে দেশ রক্ষায় জনগণকে সম্পৃক্ত করা।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিবন্ধিত এই স্বেচ্ছাসেবীদের Islamic Revolutionary Guard Corps এবং ইরানের নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে সমন্বিতভাবে মোতায়েন করা হতে পারে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্ভাব্য লক্ষ্যবস্তু রক্ষার জন্য মানবশৃঙ্খল বা “হিউম্যান চেইন” তৈরির পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
এই স্বেচ্ছাসেবী তালিকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এতে আছেন সরকারি কর্মকর্তা, ক্রীড়াবিদ, শিল্পী এবং উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্বরা।