
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১৬:৪০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উপলক্ষে সাইকেল র্যালী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি ও মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি যৌথ ভাবে এই কর্মসূচীর আয়োজন করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে অংশ গ্রহণ করে।
