প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ২০:৪৪

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ২০ জন আসামিকে গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম।
