
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১৬:৩৬

মৌলভীবাজার সদর উপজেলার বাউরবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতির ঘটনায় দায়ের করা মামলায় কুখ্যাত ডাকাত সর্দার রুবেল মিয়া (৪০) ও আশরাফ হোসেন আশরাফুল ওরফে আশাই (২৯)-কে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও একটি ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।
