রবিবার, ২ আগস্ট, ২০২৬১৮ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ট্রাম্পের বক্তব্য ‘মিথ্যা’, পাল্টা প্রতিক্রিয়ায় ইরানি পার্লামেন্ট স্পিকার

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩০

শেয়ার করুনঃ
ট্রাম্পের বক্তব্য ‘মিথ্যা’, পাল্টা প্রতিক্রিয়ায় ইরানি পার্লামেন্ট স্পিকার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান প্রসঙ্গে সাম্প্রতিক যে দাবি করেছেন, তা ‘বাস্তবতাবিবর্জিত’ ও ‘মিথ্যা’ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ট্রাম্পের বক্তব্যের কঠোর সমালোচনা করেন।

গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের এমন বক্তব্য যুদ্ধক্ষেত্রে কোনো সাফল্য এনে দেয়নি এবং আলোচনার ক্ষেত্রেও অগ্রগতি সম্ভব নয়। তিনি সতর্ক করে জানান, ইরানের ওপর অবরোধ অব্যাহত থাকলে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালিতে স্বাভাবিক চলাচল নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। তার মতে, প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুধুমাত্র ইরানের নির্ধারিত নিয়ম ও অনুমোদনের ভিত্তিতেই পরিচালিত হবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এসব নীতিনির্ধারণ করা সম্ভব নয়।

এর আগে বার্তা সংস্থা এএফপিকে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে বড় কোনো মতপার্থক্য নেই এবং তেহরানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। ট্রুথ সোশালে দেওয়া পোস্টে তিনি জানান, ইরান হরমুজ প্রণালি খুলে রাখতে সম্মত হয়েছে এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত বহাল থাকবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

হুথিদের মোকাবিলায় বড় সামরিক প্রস্তুতি সৌদির, লোহিত সাগরে বাড়ছে উত্তেজনা

হুথিদের মোকাবিলায় বড় সামরিক প্রস্তুতি সৌদির, লোহিত সাগরে বাড়ছে উত্তেজনা
ব্লুমবার্গ নিউজকে ট্রাম্প বলেন, আগামী রোববার (১৯ এপ্রিল) আলোচনায় অগ্রগতি হতে পারে এবং স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি আরও দাবি করেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি স্থগিত এবং সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করে বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের জন্য পবিত্র সম্পদ; কোনো অবস্থাতেই তা বিদেশে পাঠানো হবে না।

ইরানযুক্তরাষ্ট্রউত্তেজনাপারমাণবিকচুক্তিইরানি পার্লামেন্ট স্পিকার
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

ঢাকার চারপাশের নৌপথ সচলে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকার চারপাশের নৌপথ সচলে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

প্রজ্ঞাপন হলেই জুলাই থেকে বকেয়া বেতন পাবেন সরকারি কর্মচারীরা

প্রজ্ঞাপন হলেই জুলাই থেকে বকেয়া বেতন পাবেন সরকারি কর্মচারীরা

দুবাই আদালতের জামিনে কারামুক্ত বেনজীর, ইউরোপে যাওয়ার চেষ্টা

দুবাই আদালতের জামিনে কারামুক্ত বেনজীর, ইউরোপে যাওয়ার চেষ্টা

ই-২০ পেট্রোলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনে পদযাত্রার ঘোষণা কেজরিওয়ালের

ই-২০ পেট্রোলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনে পদযাত্রার ঘোষণা কেজরিওয়ালের

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

এ সম্পর্কিত আরও পড়ুন

ই-২০ পেট্রোলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনে পদযাত্রার ঘোষণা কেজরিওয়ালের

ই-২০ পেট্রোলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বাসভবনে পদযাত্রার ঘোষণা কেজরিওয়ালের

ভারতের ই-২০ (২০ শতাংশ ইথানল মিশ্রিত) পেট্রোল চালুর সিদ্ধান্তের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে পদযাত্রার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। শনিবার (১ আগস্ট) দিল্লিতে আয়োজিত ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ অনুষ্ঠানে কেজরিওয়াল এ ঘোষণা দেন। তিনি জানান, ই-২০ পেট্রোল নীতি প্রত্যাহারের দাবিতে

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, বিদেশি পর্যটক-পাইলসহ নিহত ১৩

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, বিদেশি পর্যটক-পাইলসহ নিহত ১৩

পেরুর দক্ষিণাঞ্চলের মরুভূমিতে অবস্থিত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী নাজকা লাইন পরিদর্শনে গিয়ে একটি পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় ১১ জন যাত্রী ও ২ জন পাইলটসহ মোট ১৩ জন নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ও কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, নিহত যাত্রীদের মধ্যে দুইজন জার্মান, দুইজন স্প্যানিশ এবং সাতজন ইতালীয় নাগরিক ছিলেন। তারা নাজকা

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের সামরিক হামলা আপাতত স্থগিত করা হয়েছে। সম্ভাব্য একটি চুক্তির মৌলিক কাঠামো নিয়ে অগ্রগতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। শনিবার (২ আগস্ট) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধের পর তিনি সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন। তার

হামলার উৎস যেখানেই হোক, সেখানেই জবাব দেবে ইরান

হামলার উৎস যেখানেই হোক, সেখানেই জবাব দেবে ইরান

শুধু পারস্য উপসাগরীয় অঞ্চল নয়, ভবিষ্যতে যেখান থেকেই ইরানের বিরুদ্ধে হামলা চালানো হবে, সেখানেই পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আইনপ্রণেতা এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই। এ তথ্য জানিয়েছে আল জাজিরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজাই বলেন, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পক্ষের সম্ভাব্য হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া কেবল পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যে

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে কঠোর বার্তা দিলো ইরান

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে কঠোর বার্তা দিলো ইরান

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আলোচনায় তিনি সম্ভাব্য সামরিক হামলার পরিণতি সম্পর্কে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালায়, তাহলে তেহরান তার ‘সুনিশ্চিত ও শক্তিশালী’ জবাব দেবে। তিনি জোর দিয়ে