
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১৬:২৮

রাজবাড়ীর দৌলতদিয়া এলাকার পদ্মা নদীতে দুই জেলের জালে ধরা পড়েছে সাড়ে ২৮ কেজি ও ১৮ কেজি ওজনের দুটি বিশাল আকৃতির কাতল মাছ। বিরল আকারের এই মাছ দুটি স্থানীয় মৎস্য আড়তে ওঠার পর ব্যাপক আগ্রহ সৃষ্টি হয় ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে।
