
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১৬:৪৮

চলতি বছরেই জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একই সঙ্গে দলটির মহাসচিব পদে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি কাউন্সিল শেষে সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার পরিকল্পনার কথাও জানান।
