রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন আরজিনা বেগম (৩০) নামে এক গৃহবধূ। ফরিদপুরের আল জারা স্পেশালাইজড হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি তিনটি ফুটফুটে সন্তানের মা হন। বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ আছেন। আরজিনা বেগম গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ২ নম্বর ওয়ার্ডের মসজিদ শেখের পাড়ার বাসিন্দা এবং মো. মফিজ মন্ডলের স্ত্রী। বুধবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন
বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ১১ নম্বর পূর্ব ইছাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা এবং বরিশাল জজকোর্টের সেরেস্তাদার মাওলানা এম.এ. মজিদ খানের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) নগরীর নতুন বাজার এলাকায় অবস্থিত খান জাহানিয়া মসজিদে এই মাহফিলের আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে মরহুমের আত্মীয়-স্বজন, প্রতিবেশী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় মুসল্লিরা উপস্থিত
বরিশালের বানারীপাড়া পৌর শহরে প্রতিবেশীর গালমন্দ ও বাবা–মায়ের সঙ্গে অভিমান করে নাহিদ (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৪ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন ‘লুৎফা ভিলা’ ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি উঠেছে। সেতুর নির্মাণ কাজ শেষ না হওয়ায় মেয়াদোত্তীর্ণ ঝুকিপূর্ণ সেতু দিয়ে চলছে যানবাহন। এতে প্রায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে নির্মাণাধীন সোনাহাট সেতু এলাকা ঘুরে দেখেন। এসময় কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন
দিনাজপুরের হাকিমপুর হিলি পৌর শহরের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জোনাব আলী বাধ্যকজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হাকিমপুর পৌর সভার সাবেক মেয়র এন এ এম জামিল হোসেন চলন্তর বাবা। মৃত্যু কালে দুই ছেলে নয়ন (সাইপ্রাস প্রবাসী) জামিল হোসেন চলন্ত সাবেক মেয়র, মেয়ে শাপলা বেগম ঢাকায় চাকুরী করেন। বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারী)দিবাগত রাত
ঝালকাঠির নলছিটি উপজেলায় প্রতিপক্ষের হামলায় মিলন হাওলাদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার পৌর এলাকার শংকরপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন হাওলাদার একই গ্রামের সেলিম হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মিলন হাওলাদার ও তার প্রতিবেশী বেলাল হাওলাদারের মধ্যে বসতঘরের বিদ্যুৎ সংযোগ নিয়ে
রাজবাড়ীর গোয়ালন্দে প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে ১০ বছর বয়সী এক প্রতিবন্ধী কন্যা শিশুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত বৃদ্ধের নাম মমিন মল্লিক (৬৫)। পুলিশ তাকে আটক করেছে। নির্যাতিত শিশুটিকে গুরুতর অবস্থায় প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে রাজবাড়ী সদর হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তিতে পাঠানো হয়। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার ছোটভাকলা ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও শিশুটির
বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি প্রফেসর হারুনুর রশিদের নেতৃত্বে একাউন্টিং এসোসিয়েশনের একটি প্রতিনিধিদল এতে অংশগ্রহণ করেন। সাক্ষাৎকালে দেশের আর্থিক খাতের উন্নয়ন, হিসাববিজ্ঞান পেশার মানোন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাত্র ১০ বছর বয়সে ছয় মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে আলোচনায় এসেছে শিশু আবু বকর সিদ্দিক। তার এই অসাধারণ সাফল্যে আনন্দিত পরিবার, শিক্ষক ও এলাকাবাসী। আবু বকর সিদ্দিক হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব চরচেঙ্গা গ্রামের হাজী মুখলেছুর রহমানের বাড়ির শিক্ষক মো. বেলাল উদ্দিন ও মোসাম্মৎ আয়েশা ছিদ্দিকা দম্পতির ছেলে। কোম্পানীগঞ্জের দারুল আরকাম মাদরাসার হিফজ
বিদ্যুৎ সাশ্রয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ের এক নম্বর বিল্ডিংয়ের ২০১ নম্বর কক্ষে তিনি নিজের অফিসে ৫০ শতাংশ লাইট এবং ৫০ শতাংশ এসি ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। সরকারি সূত্রে জানা গেছে, বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে এখন থেকে প্রধানমন্ত্রীর কক্ষে অর্ধেক লাইট ও অর্ধেক এসি চালু রাখা হবে। পাশাপাশি দিনের বেলায় কক্ষের জানালার পর্দা খোলা রাখা হবে,
দেশের কৃষকদের জন্য নতুন উদ্যোগ হিসেবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির পরীক্ষামূলক উদ্বোধন আগামী পহেলা বৈশাখ, অর্থাৎ ১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ দিন প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই বিশাল কর্মসূচি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করার পরিকল্পনা করছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সরকারি সূত্র জানায়, ১৮ মার্চ ছুটি ঘোষণা করা হলে ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করতে
ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ বৃহস্পতিবার (৫ মার্চ) ষষ্ঠ দিনে গড়িয়েছে। এ পরিস্থিতিতে সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে মার্কিন মদদপুষ্ট কুর্দি যোদ্ধাদের অংশগ্রহণ। ইতোমধ্যে হাজার হাজার কুর্দি যোদ্ধা ইরানের সীমান্ত অতিক্রম করে দেশটির ভেতরে স্থল অভিযান শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট ও মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক-ইরান সীমান্তবর্তী অঞ্চল থেকে
প্রধানমন্ত্রী তারেক রহমান চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন। বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, সভায় পরিত্যক্ত ভবন চিহ্নিত করে সেগুলোতে স্বাস্থ্যকেন্দ্র করার বিষয়েও আলোচনা হয়েছে। রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী ই-হেলথ কার্ড চালু করার কাজ শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে যথাযথ নির্দেশনা দিয়েছেন। সরকারের
শ্রীলঙ্কার উপকূলের কাছে একটি ইরানি জাহাজে সাবমেরিন হামলায় অন্তত ১০১ জন নিখোঁজ, একজন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন বলে শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র বুধবার জানিয়েছে। হামলাটি কারা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র জানান, জাহাজটি এখন ডুবে গেছে। তবে তিনি ১০১ জন নিখোঁজ থাকার খবরটি কিছুটা সংশোধন করে বলেন, আহতদের মধ্যে ৩২ জনকে উদ্ধার করে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ মার্চ) কমিশনের ওয়েবসাইটে ৩০০টি সংসদীয় আসনের মধ্যে পূর্বে ঘোষিত ২৯৭টি আসনের পূর্ণাঙ্গ কেন্দ্রভিত্তিক ফলাফল আপলোড করা হয়। এর ফলে ভোটার ও প্রার্থীরা প্রতিটি ভোটকেন্দ্রের আলাদা ফলাফল যাচাই করতে পারবেন। ইসি সচিবালয় জানায়, মোট ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসব আসনে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে
সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে প্রধানমন্ত্রী দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব ও দপ্তর পুনর্বণ্টন করেছেন। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩বি(আইআই) বিধি অনুযায়ী এই পুনর্বণ্টন করা হয়েছে। প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। অপর
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরের মাছ চাষকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুই বিএনপি কর্মী নিহত হওয়ার দুই দিন পর বুধবার (৪ মার্চ) সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে হত্যাকাণ্ডে জড়িত আরও দুইজনকে গ্রেপ্তার করেছে। এর আগে সোমবার রাতে তিনজনকে আটক করা হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত নজর
ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামার মাধ্যমে নিজের সন্তানকে ত্যাজ্য ঘোষণা করেছেন ব্যবসায়ী মো. আবু জাফর (৪৮)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের বাসিন্দা। হলফনামা সূত্রে জানা যায়, তিনি তার পুত্র মো. নাহিদ হাসান সবুজ (২৪)-কে ত্যাজ্য পুত্র ঘোষণা করেন। নাহিদ হাসান সবুজ ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। হলফনামায় আবু জাফর উল্লেখ করেন,
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড় ইউনিয়নের ধাউরারকুটি গ্রামের নদীতীরবর্তী একটি বাতাবিলেবু গাছ থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। ভূরুঙ্গামারী থানার ওসি লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, বুধবার সকালে ধাউরারকুটির নদীতীরবর্তী পথ দিয়ে যাওয়ার সময় এক পথচারী সেখানকার একটি বাতাবিলেবু গাছে লাশ ঝুলে থাকতে দেখতে পান। পথচারী লাশের বিষয়টি স্থানীয়দের জানান। স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। দুপুরের দিকে পুলিশ
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ সম্মুখ সড়কের পাশে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৪ মার্চ) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আগুনের তীব্রতা বেশি থাকায় দোকানগুলোর ভেতরে থাকা সমস্ত মালামাল সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এতে ব্যবসায়ীদের আনুমানিক ১৫ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, রাত দেড়টার দিকে ‘রাজিব
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে অবিলম্বে হামলা বন্ধের দাবি জানিয়েছে মস্কো ও বেইজিং। কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera-এর প্রতিবেদনে বলা হয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী Sergey Lavrov স্পষ্ট জানিয়েছেন, তেহরান পারমাণবিক বোমা তৈরি করছে—এমন কোনো প্রমাণ মস্কোর কাছে নেই। মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে হিতে বিপরীত পরিস্থিতি
ইরানের সঙ্গে চলমান সংঘাত আরও ১০ দিন স্থায়ী হলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুত বিপজ্জনক পর্যায়ে নেমে আসতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর Pentagon। কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera-র প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের চতুর্থ দিনে পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রেসিডেন্ট Donald Trump-কে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অবহিত করেছেন। ফাঁস হওয়া তথ্যানুযায়ী, বিশেষ করে ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার সংকট সবচেয়ে প্রকট হতে পারে। জয়েন্ট
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে যুক্ত না হওয়ার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ সতর্কবার্তা দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সম্প্রতি জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা ধ্বংসের লক্ষ্যে ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ নেওয়ার সম্ভাবনার কথা জানায়। এর পরিপ্রেক্ষিতেই তেহরান এ হুঁশিয়ারি উচ্চারণ করে। সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, “এটি যুদ্ধের শামিল