প্রকাশ: ১ মে ২০২৬, ১৯:৫৩

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১ মে) বিকেল পাঁচটার দিকে বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন।
