প্রকাশ: ১ মে ২০২৬, ২০:১২

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসন এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে নতুন একটি সংশোধিত প্রস্তাব পাকিস্তানের কাছে পাঠিয়েছে তেহরান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের হাতে প্রস্তাবটি তুলে দেওয়া হয়। শুক্রবার (১ মে) একজন ইরানি কূটনীতিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাকে বিষয়টি নিশ্চিত করেন।
