
প্রকাশ: ১ মে ২০২৬, ১১:৪৭

আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে রক্তঝরা এক স্মরণীয় দিন। আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে স্বীকৃত এই দিবসটি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। একইসঙ্গে পালিত হচ্ছে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।
