
প্রকাশ: ১ মে ২০২৬, ২১:৩৫

দেশজুড়ে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তার সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (১ মে) দুপুর ১২টার পর থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও ঝড়ো আবহাওয়ার প্রভাব পড়তে পারে।
