প্রকাশ: ১ মে ২০২৬, ১৯:২৫

দীর্ঘ প্রায় এক বছরের স্থবিরতা কাটিয়ে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পুনরায় সীমান্ত বাণিজ্য চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার (১ মে) দুপুর ১টার দিকে মিয়ানমারের আকিয়াব শহর থেকে পণ্যবাহী একটি কাঠের বোট টেকনাফ বন্দরে এসে পৌঁছালে স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
