শুক্রবার, ১ মে, ২০২৬১৯ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন

মইনুল হক মৃধা
মইনুল হক মৃধা রাজবাড়ী, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১ মে ২০২৬, ১৭:৪২

শেয়ার করুনঃ
গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৈজদ্দিন মন্ডল পাড়া গ্রামে একই পরিবারের চারজন বুদ্ধি প্রতিবন্ধী সদস্য জরাজীর্ণ ঘরে বসবাস করে চরম মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘদিন ধরে দারিদ্র্য, অসুস্থতা ও সামাজিক অবহেলার মধ্যে দিন কাটছে পরিবারটির।

পরিবারটির সদস্যরা হলেন—মোঃ আকবর মোল্লার বড় ছেলে বুদ্ধি প্রতিবন্ধী মোঃ আতিয়ার মোল্লা (৪২), তার স্ত্রী মোছাঃ রহিমা বিবি (৩৯), এবং তাদের সন্তান আশা আক্তার (২০) ও মোঃ বাদল মোল্লা (১৬)। পরিবারের চারজনই মানসিক প্রতিবন্ধিতার কারণে স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না।

সরেজমিনে দেখা যায়, জরাজীর্ণ টিনের ঘরে তাদের বসবাস। টিনের চালের বিভিন্ন স্থানে ছিদ্র ও মরিচা পড়ে বৃষ্টির পানি ঘরের ভেতর ঢুকে জমে থাকে। ঘরে নেই প্রয়োজনীয় আসবাবপত্র। একটি মাত্র কাঠের চৌকিতে চারজনকে একসঙ্গে থাকতে হয়। অস্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন করলেও তাদের দেখভালের মতো কেউ নেই।

আরও

রাজবাড়ীতে থানার কাছেই জুয়েলার্সে দুঃসাহসিক চুরি

 রাজবাড়ীতে থানার কাছেই জুয়েলার্সে দুঃসাহসিক চুরি
প্রতিবন্ধী আতিয়ার মোল্লার বাবা আকবর মোল্লা জানান, জন্ম থেকেই আতিয়ারের শ্রবণ সমস্যা ছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার বুদ্ধিবিকাশ স্বাভাবিক হয়নি। ছোটবেলায় প্রায়ই বাড়ি থেকে হারিয়ে যেতো। পরে ধারণা করা হয়, বিয়ে দিলে হয়তো অবস্থার উন্নতি হবে। কিন্তু যার সঙ্গে বিয়ে দেওয়া হয় তিনিও গুরুতর বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। পরে তাদের দুই সন্তান জন্ম নেয়, তারাও একই সমস্যায় আক্রান্ত।

প্রতিবেশী রেজাউল করিম ও সহিতন বেগম জানান, পরিবারের চারজনই মানসিকভাবে অক্ষম হওয়ায় কেউ তাদের কাজে নেয় না। ফলে প্রতিবেশীদের সহানুভূতি ও দানেই তাদের দিন চলে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মোঃ মাহফুজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে তিনি পরিবারটির দুর্দশা প্রত্যক্ষ করছেন। আতিয়ারের সন্তানরা কিছুদিন আরবি পড়তে এলেও বুদ্ধি কম থাকায় পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। তিনি দ্রুত সরকারি প্রতিবন্ধী ভাতা প্রদান ও ঘর মেরামতের দাবি জানান।

প্রতিবন্ধী আতিয়ারের ছোট ভাইয়ের স্ত্রী নারগিস পারভীন সহযোগিতার জন্য ০১৯৫৪১৩৮৪০৬ নম্বরে বিকাশের মাধ্যমে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।

প্রতিবন্ধীপরিবারমানবিকসহায়তাগোয়ালন্দ
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

রাজবাড়ীতে থানার কাছেই জুয়েলার্সে দুঃসাহসিক চুরি

 রাজবাড়ীতে থানার কাছেই জুয়েলার্সে দুঃসাহসিক চুরি
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস জানান, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তা দেওয়া হবে এবং প্রাথমিকভাবে নতুন টিন দিয়ে ঘর মেরামতের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

বোতল তেল উধাও, দামে চাপে বাজার

বোতল তেল উধাও, দামে চাপে বাজার

সর্বশেষ সংবাদ

সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম

‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম

দুই শতকের শ্রম, তবুও দারিদ্র্যের চক্রে চা শ্রমিকরা

দুই শতকের শ্রম, তবুও দারিদ্র্যের চক্রে চা শ্রমিকরা

একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার

একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার

গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন

গোয়ালন্দে একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন

এ সম্পর্কিত আরও পড়ুন

সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে দেশের বিভিন্ন জেলা উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে র‍্যালি; দোয়া মাহফিল, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। শুক্রবার সকালে শ্রমিক সংগঠনগুলো তাদের স্ব স্ব কার্যালয় থেকে বর্ণিল শোভাযাত্রা বের করে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য: এম সাজেদুল ইসলাম (সাগর) , নবাবগঞ্জ ॥  দিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক

এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের মূলহোতা গ্রেপ্তার

এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের মূলহোতা গ্রেপ্তার

চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে অর্থ আত্মসাৎকারী চক্রের অন্যতম হোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। গতকাল ৩০ এপ্রিল বিকেলে কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কিশোরের নাম সালাহউদ্দিন আহমেদ (১৭)। সে কক্সবাজার শহরের সিটি কলেজ রোড এলাকার রফিকুল ইসলামের ছেলে। র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল' এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর বালিকা বিদ্যালয়ের এক শিক্ষিকার বিরুদ্ধে ভুয়া এনটিআরসিএ নিবন্ধন সনদ ব্যবহার করে দীর্ঘদিন চাকরি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষা প্রশাসনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, সমাজবিজ্ঞান বিষয়ে শিক্ষিকা রেবেকা সুলতানা ২০০৬ সালে এই বিদ্যালয়ে নিয়োগ পান। তিনি প্রায় ২০ বছর ধরে শিক্ষকতা করে আসছেন বলে জানা গেছে। বিদ্যালয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, তার শিক্ষক নিবন্ধন সনদ যাচাইয়ের

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুটি নৌকাসহ সাতজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নদীর মোহনা এলাকায় মাছ ধরার সময় এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অপহৃত জেলেরা হলেন টেকনাফ সাবরাং নয়াপাড়া এলাকার আব্দুর রহমান, আবদুল মতলব, গুরা মিয়া ও মো. হাসান এবং শাহপরীর দ্বীপ ডেইলপাড়া এলাকার আহমদ আলী, নুরুল আবছার

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারি সহায়তা বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়। সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন