
প্রকাশ: ১ মে ২০২৬, ১৯:৩৭

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর-ত্রিবেণী গ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন ঘটনা। নিজের বড় মেয়ের জন্য পছন্দ করা হবু জামাইয়ের হাত ধরে দুই সন্তানসহ পালিয়ে গেছেন তিন সন্তানের জননী রিমি খাতুন (৩৫)। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
